Categories: Uncategorized

সীতাকুণ্ড সড়ক দূর্ঘটনায় তৃতীয় লিঙ্গের কাজলী নিহত

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

সীতাকুণ্ডের বারআউলিয়ায় রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপা পড়ে কাজলী (৪৫) নামে এক তৃতীয় লিঙ্গের (হিজড়া) নিহত হয়েছে।
অপর একজন গুরুত্বর আহত হয়। ১৭ জুন মঙ্গলবার রাত সাড়ে ৯ টায় দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

নিহত কাজলী উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের মধ্যম সোনাইছড়ি এলাকায় ভাড়া ঘরে বসবাস করে আসছে, সে কুড়িগ্রামের মোঃ আলমের সন্তান।

এব্যাপারে বারআউলিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আব্দুল মোমেন আমাদের সময় কে জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে কাজলী ও অপর একজন মহাসড়কের বারআউলিয়ায় চট্টগ্রামমুখী বাইপাস সড়ক পার হবার সময় দুই পথচারীকে চাপা দেয় একটি মিনিবাস। এ সময় ঘটনাস্থলেই একজন নিহত ও অপর একজন গুরুতর আহত হন। খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করি এবং আহতকে হাসপাতালে প্রেরণ করি, আহতের অবস্হাও গুরুত্বর। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান।
সীতাকুণ্ড বসবাসরত অপর তৃত্বীয় লিঙ্গের মনি জানায়,আজ বুধবার তার লাশ হিজড়া সমিতি গ্রহন করে তার নিজ গ্রামের বাড়ীতে অথবা সুবিধামত জায়গায় দাফন করা হবে।

Mohammed Alam

Recent Posts

সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…

1 day ago

সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…

2 days ago

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…

3 days ago

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…

3 days ago

সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে যুবকের মৃত্যু

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মো. রাফসান (২৪) নামের এক যুবকের মৃত্যু…

3 days ago

সীতাকুণ্ডে মধ্যরাতে আগুন: পুড়ে ছাই ৯টি ব্যবসাপ্রতিষ্ঠান ও অটোরিকশা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ১ নম্বর সৈয়দপুর ইউনিয়নের শেখেরহাট বাজারে মধ্যরাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে…

3 days ago

This website uses cookies.