Categories: Uncategorized

চন্দনাইশে তুচ্ছ ঘটনায় আকস্মিক হামলায়  এক নারী গুরুতর জখম

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি।

চন্দনাইশে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আকস্মিকভাবে হামলা করে একজনকে গুরুতর জখম করা হয়েছে। উপজেলার কাঞ্চনাবাদ ইউনিয়নের পশ্চিম এলাহাবাদ শাহসুফি বাড়ির শাহ আলম গং ও মৃত মুন্সী মিয়া গংয়ের পরিবারের মধ্যে জায়গা জমি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। মুখোমুখি বাড়ি হওয়ায় পান থেকে চুন খসলেই উত্তপ্ত বাক্য বিনিময় হয়।
সর্বশেষ ৩০ মে ২৫ শুক্রবার দুপুরে ড্রেনে ময়লা পানি ছেড়ে দেয়াকে কেন্দ্র করে শাহ আলমের স্ত্রীর সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মৃত মুন্সী মিয়া পরিবারের সদস্যরা রোকেয়া বেগমকে একা পেয়ে বেদড়ক মারধর করে। এ সময় দেশীয় অস্ত্রের আঘাতে রোকেয়া বেগম মাথায় ও হাতে মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হন। তাকে প্রথমে চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে অবস্থার অবনতি হওয়ায় চট্টগ্রাম মেডিকেল স্থানান্তর করা হয়।

এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং প্রশাসন ও জনপ্রতিনিধিদের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠেছে।

পরিবার সূত্রে জানা গেছে, দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে চন্দনাইশ থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন গুরুতর আঘাতপ্রাপ্ত রোকেয়ার পরিবার।

Press Didar

Recent Posts

প্রীতি ফুটবল প্রতিযোগিতা: মাদক নয়, খেলাধুলায় কাটুক আমাদের অবসর — ইউএনও ফখরুল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেছেন, "চারিদিকে মাদকের ছোবলে…

1 day ago

ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচ্ছন্নতা অভিযান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ…

2 days ago

সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…

3 days ago

সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…

4 days ago

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…

5 days ago

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…

5 days ago

This website uses cookies.