চট্টগ্রামের চন্দনাইশে বিষাক্ত সাপের কামড়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিলে মাছ ধরার সময় নিহত আবদুল মালেক (৫৫) বিষাক্ত সাপের আক্রমণের শিকার হন। ২৮ মে (বুধবার) সকালে উপজেলার দোহাজারী পৌরসভার ঈদ পুকুরিয়া গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
জানা যায়, চন্দনাইশ উপজেলার দোহাজারী পৌরসভার ৩নং ওয়ার্ড ফজল করিম সওদাগরের বাড়ির মৃত শহর মুল্লুকের ছেলে আবদুল মালেক গতকাল মঙ্গলবারের বৃষ্টিতে বিলে জমা হওয়া পানিতে মাছ শিকারের উদ্দেশ্যে রাতে মাছের ফাঁদ ছাই বসান। বুধবার ভোরে আবদুল মালেক ছাই থেকে মাছ আহরণ করতে গেলে অসাবধানতাবশত বিষাক্ত সাপে তাকে কামড় দেয়।
এ সময় তিনি বিষয়টি বাড়ির লোকজনকে জানালে দ্রুত তাকে দোহাজারী হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তৃব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
স্থানীয় চৌকিদার মোহাম্মদ ইলিয়াছ জানান, বৃষ্টিতে জমা হওয়া বিলের পানিতে রাতে বসানো ছাইয়ে মাছ ডুকেছে কি না দেখতে যান আবদুল মালেক। এসময় ছাই তুলতে গিয়ে অসাবধানতাবসত বিষাক্ত সাপে তাকে কামড় দেয়।
দোহাজারী হাসপাতালের চিকিৎসক ডা. টিপু সুলতান জানান, ভোরে আবদুল মালেক নামে সাপে কাটা এক রোগীকে হাসপাতালে আনা হলে তার অবস্থা গুরুতর হওয়ায় চমেক হাসপাতালে প্রেরণ করা হয়।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.