বিশ্বনাথের মেয়ে কাউন্সিলর শিরিন আক্তার প্রথম বাংলাদেশী মহিলা হিসেবে লর্ড মেয়র নিযুক্ত হওয়ায় বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।
বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষ থেকে এক অভিনন্দন বার্তায় বিশ্বনাথ উপজেলার উত্তর ধর্মদা গ্রামের যুক্তরাজ্য প্রবাসী শাহ হুসিয়ার আলীর ২য় কন্যা চেস্টার সিটির কাউন্সিলর শিরিন আক্তার গোটা ইংল্যান্ডে ১ম বাংলাদেশী মহিলা লর্ড মেয়র নিযুক্ত হয়ে যে ইতিহাস তৈরি করেছেন তাতে আমরা বাংলাদেশের জনগণের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। দীর্ঘ প্রায় ৮ শত বছরের নাগরিক ঐতিহ্যের অধিকারী চেস্টার সিটির ১ম মুসলিম লর্ড মেয়র নিযুক্ত হয়ে শিরিন আক্তার আজ বিশ্ব দরবারে বাংলাদেশের সুনাম তিনি অনন্য এক উচ্চতায় নিয়ে গেছেন। বিশ্বনাথী মেয়ের
এমন গৌরব পূর্ণ সাফল্যে বিশ্বনাথবাসীর সাথে গোটা দেশবাসীও আনন্দে উদ্বেলিত। কাউন্সিলর শিরিন আক্তারের এই মর্যাদাপূর্ণ সাফল্যে যুক্তরাজ্যে বসবাসরত আমাদের আগামী প্রজন্ম অনুপ্রাণিত হয়ে দেশবাসীর জন্য আরো সাফল্য বয়ে নিয়ে আসবেন বলে আমরা বিশ্বাস করি।
বিশ্বনাথ প্রেসক্লাব নেতৃবৃন্দ নব নিযুক্ত লর্ড মেয়র কাউন্সিলর শিরিন আক্তারের আরো উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন।
বিশ্বনাথ প্রেসক্লাবের পক্ষে অভিনন্দন প্রদানকারীরা হলেন বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ রহমত আলী, প্রতিষ্ঠাতা সদস্য তাপশ দাস পুরকায়স্থ, আ.ফ.ম সাঈদ, মুহাম্মদ ইমাদ উদ্দিন,আ.স মাখন, ডাঃ বদরুল ইসলাম, সফিক উদ্দিন স্বপন,বর্তমান সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের, সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান,কাজী মোঃ জামাল উদ্দিন,তজম্মুল আলী রাজু, বর্তমান সাধারণ সম্পাদক মোঃ শিপন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক প্রণন্জয় বৈদ্য অপু,এমদাদুর রহমান মিলাদ, বর্তমান কোষাধ্যক্ষ মোঃ জামাল মিয়া, সাবেক কোষাধ্যক্ষ শহীদুর রহমান,অসিত রন্জণ দেব, বর্তমান সদস্য মোঃ নুর উদ্দিন, মোঃ আবুল কাশেম, মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরণ, মোঃ সফিকুল ইসলাম, আব্দুস সালাম মুন্না,সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ ও মাজহারুল ইসলাম সাব্বির।
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…
This website uses cookies.