পাকিস্তানের হামলায় ভারতীয় কর্মকর্তাসহ বেশ কয়েকজন নিহত! পাকিস্তান ভারত যুদ্ধ সর্বাত্মক যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে!

আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক দেশি নিউজ 24-

পেহেলগামে হামলাকে কেন্দ্র করে পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে হামলা চালায় ভারত। জবাবে ভারতে পাল্টা সামরিক হামলা চালায় পাকিস্তানও। হামলায় ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের রাজৌরি শহরে এক সরকারি কর্মকর্তার মৃত্যু হয়েছে। এ ছাড়া আরও কয়েকজন নিহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (১০ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

https://www.youtube.com/@Dainikdeshynews24

এতে বলা হয়, অপারেশন সিন্দুরের পর জম্মু ও কাশ্মীরের অন্যান্য বেসামরিক এলাকাগুলোতে পাকিস্তানের হামলায় আরও বেশ কয়েকজন নিহত হয়েছেন। নিহত সরকারি কর্মকর্তার নাম রাজ কুমার থাপ্পা। তিনি ভারতশাসিত জম্মু ও কাশ্মীরের এডিশনাল ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার ছিলেন।

নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তিনি বলেছেন, এ ঘটনায় শোক ও দুঃখ প্রকাশ করার জন্য তার কাছে কোনো ভাষা নেই। মৃত্যুর কয়েক ঘণ্টা আগেও ওই কর্মকর্তা আমার সঙ্গে একটি অনলাইন বৈঠকে যোগ দিয়েছিলেন।

এদিকে প্রতিবেদনে দেওয়া একটি ভিডিওতে দেখা গেছে, জম্মুর বেসামরিক এলাকাগুলো লক্ষ্য করে পাকিস্তানের হামলা চালানোর পর সেখানকার একটি গ্রামের এক বাড়ির কিছু অংশ উড়ে গেছে। গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় হতাহত হয়েছেন অনেকে।

প্রসঙ্গত, ২২ এপ্রিল পেহেলগামে হামলায় ২৬ পর্যটক নিহত হন। এর জন্য পাকিস্তানের ওপর দায় চাপিয়েছে ভারত। তবে তা নাকচ করেছে পাকিস্তান। এ নিয়ে উত্তেজনার মধ্যে মঙ্গলবার দিবাগত রাতে পাকিস্তান ও দেশটির নিয়ন্ত্রিত কাশ্মীরের নয়টি স্থানে ‘অপারেশন সিঁদুর’ নামে অভিযান চালায় ভারত। ওই রাতেই দেশটির পাঁচটি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান।

এরই মধ্যে করাচি, লাহোর, রাওয়ালপিন্ডিসহ বিভিন্ন এলাকায় ইসরায়েলের তৈরি ভারতের ২৯ ড্রোন ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সামরিক বাহিনীর মুখপাত্র আহমেদ শরিফ চৌধুরী।

এদিকে, ভারতে পাল্টা সামরিক হামলা শুরু করেছে পাকিস্তান। শনিবার (১০ মে) ভোরে অপারেশন ‘বুনিয়াম উল মারসুস’ নামের এই হামলা শুরু হয়।

যদিও উত্তর ও পশ্চিম ভারতের বিভিন্ন সামরিক লক্ষ্যবস্তুতে পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চেষ্টা নস্যাৎ করে দেওয়ার দাবি করে ভারতের প্রতিরক্ষা বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের বিভিন্ন অঞ্চলে আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও রাডার লক্ষ্য করে হামলা চালিয়ে লাহোরে একটি আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ধ্বংস হয়েছে ভারত দাবি করে।

এ ছাড়া নিজেদের যুদ্ধবিমান হারানোর কথা যদিও স্বীকার করেনি ভারত। তবে নাম প্রকাশ না করার শর্তে যুক্তরাষ্ট্র সরকারের দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, চীনের তৈরি জে-১০ যুদ্ধবিমান ব্যবহার করে মঙ্গলবার রাতে ভারতের কয়েকটি  যুদ্ধবিমান ভূপাতিত করেছে পাকিস্তান। সেগুলোর মধ্যে অন্তত একটি ফ্রান্সের তৈরি রাফাল যুদ্ধবিমান ছিল। যুদ্ধবিমান  ভূপাতিত সম্বন্ধে পাকিস্তান’র পক্ষ থেকে জানাই তাঁরা ভারতের ৫টি যুদ্ধবিমান  ভূপাতিত করেছে তার মধ্যে তিনটি ফ্রান্সের তৈরি রাফায়েল যুদ্ধবিমান ছিল।

Press Didar

Recent Posts

সাতকানিয়ায় ফের কুপিয়ে হত্যার অভিযোগ, কালিয়াইশে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রামের সাতকানিয়ায় ফের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার…

34 minutes ago

চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় মিনহাজ খাতুন (২৪) নামের দুই…

2 hours ago

আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ: হাইকোর্টের যুগান্তকারী রায় ও আইনি প্রেক্ষাপট

নিজস্ব প্রতিবেদক: ​আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হরতাল, ধর্মঘট বা অবরোধ কর্মসূচি আহ্বান…

8 hours ago

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষক অংশগ্রহণে বাধ্যবাধকতা নিয়ে পরিষ্কার করলেন নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি: ​স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন…

10 hours ago

প্রধান শিক্ষকের প্রচেষ্টায় তিলাই উচ্চ বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন

স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমজাদ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টিতে…

2 days ago

চন্দনাইশে স্বামীর বেধড়ক প্রহারে গৃহবধূর মৃত্যু, ঘাতক স্বামী আটক

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি: ​চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্বামীর অমানুষিক প্রহারে রুনা আক্তার…

2 days ago

This website uses cookies.