Categories: Uncategorized

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সীতাকুণ্ড প্রেসক্লাবের দুই সদস্যকে বহিষ্কার

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সীতাকুণ্ড প্রেসক্লাবের দুই সদস্যকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। গত শুক্রবার (১০ মে ) রাতে প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু ও সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বহিষ্কৃত দুই সদস্য হলেন,মো.জহিরুল ইসলাম ও মো.জাহাঙ্গীর আলম মাষ্টার।

সীতাকুণ্ড প্রেসক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু বলেন, বহিষ্কৃত দুই সদস্য একের পর এক সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ করে নানা ধরনের অপকর্ম চালিয়ে যান। সর্বশেষ তারা কতিপয় বহিরাগত সন্ত্রাসী নিয়ে প্রেসক্লাব দখলের মত অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়েন। তাদের দু’জনের কর্মকাণ্ড ক্লাবের গঠনতন্ত্র বহির্ভূত। যা দৃষ্টতা ও দায়িত্বহীনতার চূড়ান্ত বহিঃপ্রকাশ হিসেবে ফুটে উঠেছে। তাই গত ৭ মে সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে তাদের দু’জনকে স্থায়ী বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি বহিষ্কৃত দুই সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য সুপারিশ করেন সদস্যরা।

সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী বলেন,সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রেস ক্লাবের গঠনতন্ত্র অনুচ্ছেদ-১৬ (১৪ ধারা) মতে দুই সদস্যকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে।
বহিষ্কার আদেশের অনুলিপি চট্টগ্রাম প্রেসক্লাব,উপজেলা নির্বাহী কর্মকর্তা,সহকারী কমিশনার (ভূমি),সরকারি পুলিশ সুপার (সীতাকুণ্ড সার্কেল)  ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবরে প্রেরণ করা হয়েছে।

Press Didar

Recent Posts

নিখোঁজের ৭ মাস পর পা কাটা অবস্থায় উদ্ধার শিশু রায়হান: নেপথ্যে সংঘবদ্ধ ভিক্ষাবৃত্তি চক্র?

বিশেষ প্রতিনিধি: পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে মানবপাচারকারী ও ভিক্ষাবৃত্তি চক্রের নির্মমতার শিকার হয়েছে ৯ বছরের…

4 hours ago

রাউজানে চাঞ্চল্যকর মোহাম্মদ করিম হত্যা মামলার রহস্য উদঘাটন, অস্ত্রসহ ৪ আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে বহুল আলোচিত মোহাম্মদ করিম হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন করেছে জেলা গোয়েন্দা…

9 hours ago

সাতকানিয়ায় ফের কুপিয়ে হত্যার অভিযোগ, কালিয়াইশে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রামের সাতকানিয়ায় ফের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার…

1 day ago

চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় মিনহাজ খাতুন (২৪) নামের দুই…

1 day ago

আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ: হাইকোর্টের যুগান্তকারী রায় ও আইনি প্রেক্ষাপট

নিজস্ব প্রতিবেদক: ​আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হরতাল, ধর্মঘট বা অবরোধ কর্মসূচি আহ্বান…

1 day ago

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষক অংশগ্রহণে বাধ্যবাধকতা নিয়ে পরিষ্কার করলেন নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি: ​স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন…

2 days ago

This website uses cookies.