Categories: জাতীয়

ছাতকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারকে সংবর্ধনা।

বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধি:

ছাতকের ঐতিহ্যবাহী গোবিন্দনগর ফজলিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐক্যমত্য গঠন) মনির হায়দারকে এক সংবর্ধনা অনুষ্ঠানে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়েছে।

শুক্রবার (৯ মে) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ মাওলানা আবু ছালেহ মোহাম্মদ আব্দুছ সোবহান। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক মঈনুল হক মুমিন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনির হায়দার বলেন, ঐক্যমত্য গঠনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব সমাজ গঠনে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানে প্রযুক্তির ব্যবহার বাড়ানো ও পরিবেশ রক্ষায় সচেতনতা বাড়ানো সময়ের দাবি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্রের মিশিগান সিটির সাবেক কাউন্সিলর কাজী মখসুদ মিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) আবু নাছির, এএসপি সার্কেল আব্দুল কাদের, উপজেলা কৃষি কর্মকর্তা তৌফিক হোসেন খান, ছাতক থানার অফিসার ইনচার্জ মোখলেছুর রহমান আকন্দ ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পুলিন চন্দ্র রায়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ জাহিদুল হক। শুভেচ্ছা বক্তব্য দেন ছাতক উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক সদরুল আমীন সোহান।

এছাড়া অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন শামীম আলম, আবুল লেইছ কাহার, অধ্যক্ষ মহিউদ্দিন, আরশ আলী, আলকাছ আলী, নজমূল মেম্বার, আব্দুল কদ্দুস, হাজী ছুরাব আলী, নূর উদ্দিন বাহার, গোলাম কিবরিয়া রিপন প্রমুখ।

সংবর্ধনা শেষে মনির হায়দার মাদ্রাসা প্রাঙ্গণে একটি বৃক্ষ রোপণ করেন এবং প্রতিষ্ঠানটির শিক্ষকদের জন্য একটি ল্যাপটপ উপহার প্রদান করেন, যা উপস্থিতদের মাঝে প্রশংসার সৃষ্টি করে।

Press Didar

Recent Posts

সাতকানিয়ায় ফের কুপিয়ে হত্যার অভিযোগ, কালিয়াইশে চিকিৎসাধীন অবস্থায় যুবকের মৃত্যু

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রামের সাতকানিয়ায় ফের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার…

2 hours ago

চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় গৃহবধূকে হত্যার অভিযোগ, স্বামী আটক

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ ​চট্টগ্রামের চন্দনাইশে পরকীয়ায় বাধা দেওয়ায় মিনহাজ খাতুন (২৪) নামের দুই…

3 hours ago

আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ অবৈধ: হাইকোর্টের যুগান্তকারী রায় ও আইনি প্রেক্ষাপট

নিজস্ব প্রতিবেদক: ​আদালতের রায় বা আদেশের বিরুদ্ধে যেকোনো ধরনের হরতাল, ধর্মঘট বা অবরোধ কর্মসূচি আহ্বান…

9 hours ago

স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতা ও শিক্ষক অংশগ্রহণে বাধ্যবাধকতা নিয়ে পরিষ্কার করলেন নির্বাচন কমিশনার

নিজস্ব প্রতিনিধি: ​স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের জন্য শিক্ষাগত যোগ্যতার কোনো বাধ্যবাধকতা নেই বলে স্পষ্ট জানিয়েছেন…

11 hours ago

প্রধান শিক্ষকের প্রচেষ্টায় তিলাই উচ্চ বিদ্যালয়ের ব্যাপক উন্নয়ন

স্টাফ রিপোর্টারঃ কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার তিলাই উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক আমজাদ হোসেনের ঐকান্তিক প্রচেষ্টায় বিদ্যালয়টিতে…

2 days ago

চন্দনাইশে স্বামীর বেধড়ক প্রহারে গৃহবধূর মৃত্যু, ঘাতক স্বামী আটক

জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধি: ​চট্টগ্রামের চন্দনাইশে পারিবারিক কলহের জেরে স্বামীর অমানুষিক প্রহারে রুনা আক্তার…

2 days ago

This website uses cookies.