Categories: জাতীয়

পটিয়াতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু।

জসিম উদ্দীন ফারুকী,বিশেষ (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

পটিয়াতে যাত্রীবাহী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মোহাম্মদ ইয়াসিন (৪০)ওরফে কালু সওদাগর নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রামের পটিয়া উপজেলার কুসুমপুরা এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে সৌদিয়া পরিবহনের একটি বাসের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে হরিণখাইন এলাকার বাসিন্দা শামসুল ইসলামের ছেলে মোহাম্মদ ইয়াসিন নিহত হয়। কক্সবাজার থেকে ছেড়ে আসা সৌদিয়া পরিবহনের যাত্রীবাহী বাসটি হরিণখাইন হাসপাতাল এলাকায় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেল কে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। জানা গেছে নিহত মোঃ ইয়াসিন পটিয়ার ফকিরা মসজিদ বাজারে ডেকোরেশনের ব্যবসা করতেন। পটিয়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে ঘটনার সময় গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ার কারণে রাস্তা পিচ্ছিল ছিল, এমতাবস্থায় কক্সবাজার থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি হরিণখাইন হাসপাতাল সংলগ্ন এলাকায় নিহত ইয়াসিনের মোটরসাইকেলকে সজোরে ধাক্কা দেয়, ফলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে।
পটিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন বলেন, মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কার্যালয়ে আনা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। তিনি আরো বলেন, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত যাত্রীবাহী বাসটি জব্দ করা হয়েছে কিন্তু চালক ও হেলপার কে পালিয়ে যাওয়ার কারণে গ্রেফতার করা সম্ভব হয়নি।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

18 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

18 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

19 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

20 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.