জসিম উদ্দীন ফারুকী, বিশেষ প্রতিনিধিঃ
মহান মে দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন চন্দনাইশ উপজেলা শাখার উদ্যোগে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় মহাসড়কের গাছবাড়িয়া পুরাতন কলেজ সংলগ্ন চন্দনাইশ সংযোগ সড়কে। শ্রমজীবী মানুষের অধিকার বাস্তবায়নে ইসলামী শ্রমনীতি বাস্তবায়ন অনিবার্য। এই স্লোগানকে সামনে রেখে মহান মে দিবস পালন করেছে শ্রমিক কল্যাণ ফেডারেশন চন্দনাইশ উপজেলা শাখা। ১ মে ২০২৫ বৃহস্পতিবার সকালে শ্রমিক কল্যাণ ফেডারেশন চন্দনাইশ উপজেলার উদ্যোগে একটি রেলি বের করে মহাসড়কের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে গাছবাড়িয়া পুরাতন কলেজ ভবনের পাশে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে শ্রমিক কল্যাণ ফেডারেশন এর নেতৃবৃন্দ এবং বাংলাদেশ জামায়াত ইসলামীর দায়িত্বশীলগণ আলোচনায় অংশ নেন। শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি কমর উদ্দিন শিকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল খালেক নিজামীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী চন্দনাইশ উপজেলা আমির ও প্রধান উপদেষ্টা মাওলানা মোঃ কুতুব উদ্দিন, প্রধান বক্তা হিসেবে আলোচনা পেশ করেন চট্টগ্রাম দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি মোঃ শফিউল আলম। বক্তব্য রাখেন চন্দনাইশ পৌরসভা জামায়াতে ইসলামীর আমির ও উপদেষ্টা মাওলানা কাজী মোঃ কুতুব উদ্দিন, সাধারণ সম্পাদক ও উপদেষ্টা মাওলানা নাজিম উদ্দিন, হাফেজ মোহাম্মদ আলম ও মাস্টার তৌকির আহমদ, আব্দুল মুবিন, মাওলানা জসিম উদ্দীন ব্যবসায়ী কামরুল ইসলাম, আব্দুর রহিম,মোহাম্মদ আইয়ুব প্রমুখ।
প্রধান বক্তা জুলাইঅভ্যুত্থানে নিহত ২ হাজারের অধিক শহীদের মাগফিরাত ও ৩০ হাজারের অধিক আহতদের সুস্থতা কামনা করেন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
সীতাকুণ্ড প্রতিনিধি: সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…
This website uses cookies.