Categories: জাতীয়

শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি সমৃদ্ধি অগ্রযাত্রা অব্যাহত রাখতে সমন্বিত কর্মপরিকল্পনার বিকল্প নাই- আসলাম চৌধুরী এফসিএ

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড থানাধীন ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ে পরিচালনা পর্ষদ শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সকাল এগারোটায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষক বিল্টু কুমার সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী এফসিএ।

এ সময় বক্তব্যে আসলাম চৌধুরী বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের উন্নতি সমৃদ্ধি অগ্রযাত্রা অব্যাহত রাখতে সমন্বিত কর্মপরিকল্পনার বিকল্প নেই। শিক্ষার গুণগত মান নিশ্চিতের পাশাপাশি শিক্ষার্থীদেরকে বাংলাদেশী ভাবনা তথা আদর্শ আত্মস্থ করতে হবে। দেশকে ধারণ করতে না পারলে কিছুতেই সফলতা আসবে না। শুধু ফলাফলে পিছনে না ছুটে আদর্শিক ও মানবিক মানুষ হিসেবে প্রতিটি শিক্ষার্থীকে গড়ে তুলতে হলে শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি পরিবার তথা অভিভাবকের ভূমিকা অনস্বীকার্য।

ক্যাপ্টেন শামছুল হুদা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোবারক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব কাজী মোঃ মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব গাজী সুজা উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা সেচ্ছাসেবক দলের সাবেক আহবায়ক মোহাম্মদ মুরসালিন।
আরও উপস্থিত ছিলেন সাদেক মস্তান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু জাফর সাদেক, ভাটেরখীল উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলাউদ্দিন ভুঁইয়া, মুরাদপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান হিরু প্রমুখ।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

18 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

18 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

19 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

19 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.