চন্দনাইশে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায় ও সতর্কতা জারি করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।
নোংরা পরিবেশে অস্বাস্থ্যকর খাদ্যপণ্য উৎপাদন ও পণ্যের গায়ে উৎপাদনের তারিখ এবং মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানান, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ডিপ্লোমেসি চাকমা।
চন্দনাইশের উত্তর গাছবাড়িয়া বদুরপাড়া রাস্তার মাথা এলাকায় “মা-বাবার দোয়া” নামক এক বেকারিতে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা আদায়ের পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের অনিয়ম না করার অঙ্গীকার নেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
২৬ এপ্রিল ২০২৫ ইং শনিবার দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়, ভোক্তা অধিকার আইনে পরিচালিত এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। অভিযান পরিচালনায় সাথে ছিলেন উপজেলা সেনিটারি ইন্সপেক্টর মাজেদা বেগম, চন্দনাইশ থানা পুলিশের একটি টিম ও ভূমি অফিসের কর্মচারীগন।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
সীতাকুণ্ড প্রতিনিধি: সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…
This website uses cookies.