চট্টগ্রাম সীতাকুণ্ডে পৃথক দুটি দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন।
তাদের বাড়ী চন্দনাইশ ও কক্সবাজার পেকুয়া উপজেলায় বলে জানা গেছে। বারআউলিয়া হাইওয়ে থানার ওসি আব্দুল মোমেন জানায়,আজ শুক্রবার ভোর ৫ টায় উপজেলার মসজিদ্দা ইলিয়াছ পেট্রোল পাম্পের সামনে চা দোকানে একটি ড্রাম ট্রাক নিয়ন্ত্রন হারিয়ে ঢোকে পড়ে। এতে দোকানে থাকা রাকিব (১৭) নামে এক কিশোর গাড়ির চাপায় প্রাণ হারায়। নিহত রাকিবের বাড়ি চন্দনাইশ উপজেলা বলে জানা গেছে।সে এখানে শ্রমিকের কাজ করতো।কুমিরা ফায়ার সার্ভিস গাড়িটি সরিয়ে চাপা পড়া রাকিবের লাশ উদ্ধার করেন।
অপরদিকে শুক্রবার দুপুর ১২ টায় সরোয়ার আলম (৩৬) নামে এক পথচারী রাস্তা পার হওয়ার সময় লোহা বোঝাই আরেকটি ড্রাম ট্রাক তাকে চাপা দেয়,এতে ঘটনাস্হলেই তার মৃত্যু হয়। নিহত সরোয়ারের বাড়ী কক্সবাজার জেলার পেকুয়া উপজেলা বলে জানা গেছে। সে ইউনিটেক্স স্পিনিং সুতা কারখানায় কাজ করতেন। হাইওয়ে পুলিশ মৃতদেহ দুটিরই সুরতহাল করে মর্গে প্রেরণ করেছেন। এব্যাপারে পৃথক দুটি মামলা হবে বলে জানান।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
সীতাকুণ্ড প্রতিনিধি: সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…
This website uses cookies.