Categories: জাতীয়

ভোটাধিকার প্রয়োগে অধীর আগ্রহে অপেক্ষা করছে দেশের মানুষ: ছাতকে বিএনপির জনসমাবেশে মিজানুর রহমান চৌধুরী মিজান।

বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী সরকার দেশের নির্বাচনী ব্যবস্থাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। বিগত ১৫ বছর দেশের মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি।

রবিবার (২০ এপ্রিল) বিকেলে ইসলামপুর ইউনিয়নের মাদরাসা বাজারে অনুষ্ঠিত এ জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটলেও, এখনো দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠা হয়নি। দেশের জনগণ অধীর আগ্রহে তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগের অপেক্ষায় রয়েছে।

তিনি আরও বলেন, আওয়ামী অপশাসনের ফলে রাষ্ট্রযন্ত্র ধ্বংসপ্রায় হয়ে পড়েছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য রাষ্ট্র কাঠামোর জরুরি সংস্কার প্রয়োজন। বিএনপি এই সংস্কারের পক্ষে থাকলেও, সংস্কারের নামে নির্বাচনে অযথা সময়ক্ষেপণ হলে আবারও ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠতে পারে।

এ সময় তিনি তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন এবং বলেন, এই ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই একটি কার্যকর, গণতান্ত্রিক ও অংশগ্রহণমূলক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।

জনসমাবেশে ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও স্লোগানে জনসমাবেশকে উৎসবমুখর করে তোলেন।

Didar

Recent Posts

রাণীশংকৈল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী আলোচিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । যে…

9 hours ago

পীরগঞ্জের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন, ৩ লাখ টাকার অর্থ বরাদ্দ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং হাজিপূর ইউনিয়নের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন হিসেবে…

9 hours ago

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 days ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

2 days ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

2 days ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

4 days ago

This website uses cookies.