Categories: জাতীয়

সুনামগঞ্জে বোরো ধান সংগ্রহ নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

সুনামগঞ্জে বৈশাখের সোনার ফসল বোরো ধান সংগ্রহ কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে আজ জেলা প্রশাসকের কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক ও সুনামগঞ্জের কৃতিসন্তান আবুল হাসনাত হুমায়ুন কবীর। সভায় প্রধান অতিথি বলেন,আমি এই এলাকার সন্তান। কৃষকের দুঃখ-কষ্ট, সংগ্রাম আমার জানা। আপনারা যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন। তিনি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রতি নির্দেশনা দিয়ে বলেন, কৃষকরা যাতে সহজে সরকারি গোডাউনে ধান সরবরাহ করতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন, কৃষক যেন ভালো মানের ধান সংগ্রহ কেন্দ্রে প্রদান করেন, তা নিশ্চিত করতে হবে। এতে সরকার নির্ধারিত মূল্যে ধান ক্রয়ে কোনো জটিলতা হবে না এবং কৃষকও ন্যায্য মূল্য পাবে।

সভায় বিভিন্ন উপজেলা থেকে আগত কৃষক প্রতিনিধিরা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন। কৃষকদের দাবি-দাওয়ার বিষয়ে গুরুত্ব দিয়ে আলোচনা করেন জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তারা।

সভা শেষে জেলা প্রশাসক বলেন, সরকারি ধান সংগ্রহ কার্যক্রম যাতে স্বচ্ছ, দুর্নীতিমুক্ত ও কৃষকবান্ধব হয়, তা নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে সুনামগঞ্জে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ করতে সরকার প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করেছে।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

20 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

20 hours ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

3 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

4 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

4 days ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

4 days ago

This website uses cookies.