Categories: জাতীয়

ফ্যাসিস্ট সরকারের পতন হলেও বিএনপিকে নিয়ে ষড়যন্ত্র থেমে নেই-মিজানুর রহমান চৌধুরী মিজান

বিশেষ (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. মিজানুর রহমান চৌধুরী মিজান বলেছেন, দেশের ইতিহাসে অন্যতম ফ্যাসিস্ট আওয়ামী সরকার পতনের পথে হলেও বিএনপিকে নিয়ে দেশ-বিদেশি ষড়যন্ত্র এখনো অব্যাহত রয়েছে। বিএনপি নেতাকর্মীদের উপর দীর্ঘদিন ধরে জুলুম-নিপীড়ন চালানো হয়েছে। কিন্তু সময়ের বিচারে সেই সরকারপ্রধান আজ দেশত্যাগে বাধ্য হয়েছেন, তাদের অনেকেই আত্মগোপনে।

তিনি বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের মধ্য দিয়েই দেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে। সেই লক্ষ্য অর্জনে আমাদের ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদার করতে হবে।

বুধবার (১৬ এপ্রিল) বিকেলে ছাতক উপজেলার ছৈলা আফজলাবাদ ইউনিয়নের ৭ ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশটি অনুষ্ঠিত হয় ছৈলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে।সমাবেশে সভাপতিত্ব করেন ৮ নম্বর ওয়ার্ড বিএনপির নেতা রজিবুর রহমান। সঞ্চালনায় ছিলেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাধারণ সম্পাদক রাহেল আহমদ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ, ছাতক উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ আহমদ, যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা সুরতসহ উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও কৃষক দলের অর্ধশতাধিক নেতা-কর্মী।বক্তারা বলেন, বর্তমান সরকারের দুঃশাসনে দেশের জনগণ অতিষ্ঠ।
এখন সময় এসেছে এই সরকারের বিদায়ের।গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের অধিকার ফিরিয়ে আনতে সবাইকে একসাথে রাজপথে নামতে হবে।জনসমাবেশে নেতাকর্মীদের উপস্থিতি ও উৎসাহে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।বক্তারা সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে আন্দোলন বেগবান করার আহ্বান জানান।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

35 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

23 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

24 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.