Categories: জাতীয়

জমিসংক্রান্ত বিরোধের জেরে কক্সবাজারে সংঘর্ষে জামায়াতের ওয়ার্ড আমিরসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদকঃ

কক্সবাজারের উখিয়ায় ‘জমিসংক্রান্ত বিরোধের জেরে’ দুইপক্ষের মধ্যে সংঘর্ষে জামায়াত ইসলামীর ওয়ার্ড কমিটির আমিরসহ উভয়পক্ষের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও বেশ কয়েকজন।

রোববার (৬ এপ্রিল) দুপুরে স্থানীয় ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সকাল ১১টার দিকে উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, একই এলাকার নাজির হোছেনের ছেলে আব্দুল্লাহ আল মামুন (৪৫), মোহাম্মদ হোছনের ছেলে আব্দুল মান্নান (৩৬) ও তার বোন শাহিনা বেগম (৩৮)। ঘটনায় উভয়পক্ষ কয়েকজন আহত হওয়ার তথ্য দিলেও তাদের নাম ও পরিচয় তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।

মৃত আব্দুল্লাহ আল মামুন রাজাপালং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড জামায়াত ইসলামীর আমির। নিহত তিনজনই পরস্পর আপন চাচাতো-জেঠাতো ভাইবোন।

স্থানীয়দের বরাতে ইউপি সদস্য হেলাল উদ্দিন বলেন, উখিয়ার কুতুপালং এলাকার স্থানীয় বাসিন্দা আব্দুল্লাহ আল মামুন ও আব্দুল মান্নানের পরিবারের মধ্যে ভিটে জমির মালিকানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। রোববার সকালে বিবাদমান একপক্ষ বিরোধীয় জমিতে পাকা দেওয়াল নির্মাণ শুরু করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে তর্ক-বিতর্ক এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষ ধারালো দা’সহ লাঠিসোটা ও দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

তিনি বলেন, সংঘর্ষ উভয়পক্ষের বেশ কয়েকজন আহত হয়। পরে আহতদের উদ্ধার করে কুতুপালংস্থ এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকে মৃত ঘোষণা করেন।

উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন বলেন, জমি বিরোধের জেরে দুইপক্ষের সংঘর্ষে তিনজন নিহত এবং কয়েকজন আহত হবার খবর শুনেছি। তাৎক্ষণিক পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতদের লাশ হাসপাতালে রয়েছে। ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে বলেও জানান তিনি।

Didar

Recent Posts

রাণীশংকৈল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী আলোচিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । যে…

9 hours ago

পীরগঞ্জের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন, ৩ লাখ টাকার অর্থ বরাদ্দ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং হাজিপূর ইউনিয়নের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন হিসেবে…

9 hours ago

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 days ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

2 days ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

2 days ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

4 days ago

This website uses cookies.