Categories: জাতীয়

ছাতকে ফিসারীতে বিষ দিয়ে মাছ নিধন

ছাতক প্রতিনিধিঃ

সুনামগঞ্জের ছাতকে রাতের আঁধারে রাসেল ইসলাম নামে এক ফিসারী ব্যবসায়ীর ২ লক্ষ ৫০ হাজার টাকার মাছ পুকুরে বিষ দিয়ে মেরে ফেলেছে দূর্বৃত্তরা। ফিসারী ব্যবসায়ী রাসেল ইসলাম উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গীঁ গ্রামের রমহত আলীর ছেলে।
সে গত ৭ মাস যাবত ফিসারীতে মাছ চাষ করে আসছে। গত ২৯ মার্চ ২০২৫ ইং তারিখ দ্বিবাগত রাতে উপজেলার চরমহল্লা ইউনিয়নের কামরাঙ্গীঁ গ্রামে এ ঘটনা ঘটে।
এ ব্যাপারে শনিবার বিকালে ছাতক থানায় লিখিত একটি অভিযোগ দায় করেন রাসেল ইসলাম। তিনি বলেন,আমার বাড়ি সংলগ্ন পশ্চিম দিকে নিজ জমিতে পুকুর খনন করে দেশিয় বিভিন্ন প্রজাতির মাছ চাষ করেছি। ঘটনারদিন রাত ১ টা ৩০ মিনিটের সময় পুকুর পাড় থেকে উঠে ঘরে গিয়ে শুয়ে পড়ি। রাত ৪ ঘটিকায় পরিবারের লোকজন পুকুর পাড়ে গিয়ে দেখে আমার পুকুরের সব মাছ পানি উপরে ভেসে মারা যাচ্ছে। এমন অবস্থা দেখে চিৎকার দিলে আমিসহ বাড়ির লোকজন এসে দেখি সব মাছ মরে পানির উপরে ভাসছে। এতে আমার প্রায় আড়াঁই লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি জানান এর আগে গত ২৫ মার্চ ২০২৫ ইং তারিখ দিবাগত রাতে ফিসারীর পশ্চিম পাড়ে থাকা তার মুদির দোকান থেকে চুরি করে প্রায় ৩০ হাজার টাকার মালামাল ও ক্যাশে থাকা নগদ ৫৭০০ টাকা নিয়া যায়। এরপর ফিসারিতে বিষ দেওয়া হয়। তার ধারনা কেহ পুর্ব শক্রুতার জেরে এসব করতে পারে।

এ বিষয়ে অভিযোগ প্রাপ্তি নিশ্চিত করে ছাতক থানার ওসি মোখলেছুর রহমান আকন্দ বলেন, বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Press Didar

Recent Posts

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

23 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

1 day ago

This website uses cookies.