Categories: জাতীয়

সীতাকুণ্ডে কৃষক দল নেতা নাছির হত্যা মামলার এজাহারভুক্ত ৪ আসামি গ্রেপ্তার

বিশেষ প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিনকে নৃশংস ভাবে কুপিয়ে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
গতকাল শুক্রবার মধ্যরাতে নিহতের স্ত্রী মোমেনা আক্তার বাদী হয়ে সীতাকুণ্ড মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় সুনির্দিষ্ট ৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করা হয়েছে।
এদিকে মামলা পরবর্তীতে পুলিশ শুক্রবার রাতভর অভিযান চালিয়ে মামলার এজাহারনামীয় চার আসামীকে গ্রেপ্তার করেছে। আজ শনিবার দুপুরে তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন সীতাকুণ্ডের মুরাদপুর ইউনিয়নের দক্ষিণ রহমত নগর এলাকার বাসিন্দা মো.আনোয়ার (৩২),একই উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের হাতিলোটা এলাকার বাসিন্দা মো.বশির (৩৪),মুরাদপুর ইউনিয়নের মুরাদপুর এলাকার বাসিন্দা মো..রাসেল ওরফে মুরগী রাসেল ও এক ইউনিয়নের পেশকার পাড়া এলাকার বাসিন্দা মো.আরমান শাকিল (৩৮) । গ্রেপ্তার চারজনের মধ্যে মো.বশির বাড়বকুণ্ড ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক,মো.রাসেল মুরাদপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক, আরমান শাকিল মুরাদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও কাজী আনোয়ার সাবেক স্বেচ্ছাসেবক দলের নেতা বলে জানিয়েছেন পুলিশ।
নিহতের স্ত্রীর দায়ের করা মামলা সূত্রে জানা গেছে,এলাকায় প্রকাশ্য মাদক বিক্রি ও দলীয় আধিপত্য বিস্তারে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন কৃষকলীগ নেতা নাছির। এসব নিয়ে হত্যাকাণ্ডে জড়িত মামলার আসামিদের সাথে একাধিকবার বাকবিতন্ডা হয়েছিল এবং এবং আসামিরা তাকে প্রাণে মেরে ফেলবে বলেও হুমকি দেয়। যার জেরে আসামিরা পরিকল্পিতভাবে গত বুধবার ইফতার পরবর্তীতে নিজ বাড়ি থেকে বেরিয়ে গরুর খামারে যাওয়ার সময় নাছিরের মোটরসাইকেলের গতিরোধ করেন। এ সময় তারা মোটরসাইকেলের পেছনে থাকা নাছিরের প্রতিবন্ধী ছেলে নাফিজ উদ্দিনকে চকলেট দিয়ে ঘটনাস্থল থেকে একটু সামনে নিয়ে যায় । পরে আসামিরা তাদের হাতে থাকা ধারালো রাম দা দিয়ে নাছিরের ডান গালে ও ঘাড়ে এলোপাতাড়ি কুপিয়ে মৃত্যু নিশ্চিতের পর পালিয়ে যায়।
মামলার বাদি নিহতের স্ত্রী মোমেনা আক্তার জানান,দলীয় পরিচয় একশ্রেণীর বখাটে এলাকায় প্রকাশ্য মাদক সাম্রাজ্য গড়ে তুলতে চেয়েছিলেন। সেই সাথে তারা এলাকায় অনৈতিকভাবে রাজনৈতিক আধিপত্য বিস্তার করেছিল। তাদের এসব অনৈতিক কর্মকান্ডে বাধা দেওয়ার জেরে তারা নৃশংসভাবে আমার স্বামীকে কুপিয়ে হত্যা করেছে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো.আলমগীর জানান,কৃষক দল নেতা নাছির হত্যার ঘটনায় তার স্ত্রী বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলা পরবর্তীতে অভিযান চালিয়ে এজাহারনামীয় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার চার আসামী যুবদল ও স্বেচ্ছাসেবক দলের রাজনীতির সাথে সম্পৃক্ত। তাদের হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
বাকি আসামীদের কে গ্রেফতারে জোড় অভিযান চলছে।

Press Didar

Recent Posts

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

55 minutes ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

21 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

21 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

24 hours ago

চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকার সড়ক সংস্কারকাজে নিম্নমানের সামগ্রীর অভিযোগ

বিশেষ প্রতিনিধি: চট্টগ্রামের চন্দনাইশে ১ কোটি ২৩ লাখ টাকা ব্যয়ে দোহাজারী-চাগাচর-ভোর বাজার সড়ক সংস্কারকাজে নিম্নমানের…

24 hours ago

সীতাকুণ্ডে তারেক রহমানের কারামুক্তি দিবস ও সন্ত্রাসবিরোধী সংবাদ সম্মেলন

সীতাকুণ্ড প্রতিনিধি ​চট্টগ্রামের সীতাকুণ্ডে প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস উপলক্ষে র‍্যালি, পথসভা এবং স্থানীয়…

2 days ago

This website uses cookies.