সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য: লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিলের প্রস্তুতি: নির্বাচন কমিশনের পরিকল্পনা ও মাঠপর্যায়ের জনদুর্ভোগের চিত্র সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে আড্ডা দেওয়া ১৭ শিক্ষার্থী শিক্ষকদের জিম্মায় টাকার জাল নোটসহ চোর আটক: ধরা পড়লে দারোয়ানকে জাল নোট দিয়ে বাঁচার অভিনব কৌশল! মীরসরাইয়ে গণমাধ্যমকর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন: প্রধান হামলাকারীদের আটক না করলে অনশনের হুঁশিয়ারি চন্দনাইশে রৌশনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

যথাযোগ্য মর্যাদায় বিশ্বনাথে মহান স্বাধীনতা দিবস পালন

  • আপডেট সময়ঃ বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫

বিশ্বনাথ প্রতিনিধিঃ

যথাযোগ্য মর্যাদায় সিলেটের বিশ্বনাথে ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ পালন করা হয়েছে। স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও ভবনগুলোতে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি পালনের কার্যক্রম শুরু হয়।
এরপর ৩১ বার তোপধ্বনির প্রদানের পর সকাল ৬টা থেকে পৌর শহরের উপজেলা পরিষদস্থ কেন্দ্রীয় স্মৃতি স্তম্ভে উপজেলা প্রশাসন’সহ বিভিন্ন দপ্তর, স্কুল-কলেজ ও সংগঠনের পক্ষ থেকে অর্পণ করা শ্রদ্ধাঞ্জলি। ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষ্যে বুধবার (২৬ মার্চ) সকাল থেকে উপজেলা প্রশাসন’সহ বিভিন্ন দপ্তর, স্কুল-কলেজ ও সংগঠনের উদ্যোগে আয়োজন করা হয় আলোচনা সভা’সহ নানান অনুষ্ঠানের।
স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে উপজেলা প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি অর্পণের পর কেন্দ্রীয় স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড, উপজেলা পরিষদ, থানা প্রশাসন, উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন, বিশ্বনাথ প্রেসক্লাব, বিশ্বনাথ পৌরসভা, উপজেলা ভূমি অফিস, আনসার-ভিডিপি, স্বাস্থ্য কমপ্লেক্স, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি-১’র বিশ্বনাথ জোনাল অফিস’সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন।
উপজেলা পরিষদ প্রাঙ্গনে সকাল ৯টায় জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও সালাম গ্রহন করা হয়। কুচকাওয়াজে অংশগ্রহন করেন পুলিশ, আনসার ও ভিডিপি, স্কাউটস দল ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এরপর সকাল ১০টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারবর্গের’ সম্মানে সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়ের সভাপতিত্বে এবং পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের পরিচালনায় প্রশাসন আয়োজিত সংবর্ধনা সভাটি অনুষ্ঠিত হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »