সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্য: লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’-এর ঘোষণা চলতি মাসেই ইউপি নির্বাচনের তফসিলের প্রস্তুতি: নির্বাচন কমিশনের পরিকল্পনা ও মাঠপর্যায়ের জনদুর্ভোগের চিত্র সীতাকুণ্ডে আসলাম চৌধুরীর মনোনয়ন আপিল বিভাগে বাতিলের রায়কে কেন্দ্র করে নতুন রাজনৈতিক মেরুকরণ শুরু হয়েছে। স্কুল ফাঁকি দিয়ে ঝাউবাগানে আড্ডা দেওয়া ১৭ শিক্ষার্থী শিক্ষকদের জিম্মায় টাকার জাল নোটসহ চোর আটক: ধরা পড়লে দারোয়ানকে জাল নোট দিয়ে বাঁচার অভিনব কৌশল! মীরসরাইয়ে গণমাধ্যমকর্মীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন: প্রধান হামলাকারীদের আটক না করলে অনশনের হুঁশিয়ারি চন্দনাইশে রৌশনহাট এলাকায় সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩ জুলাই সনদ বাস্তবায়ন ও গণরায়ের দাবিতে ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ সম্পন্ন চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

টাকার জাল নোটসহ চোর আটক: ধরা পড়লে দারোয়ানকে জাল নোট দিয়ে বাঁচার অভিনব কৌশল!

  • আপডেট সময়ঃ রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড:

চুরি করতে গিয়ে সঙ্গে রাখতেন বেশ কিছু ৫০০ টাকার জাল নোট। উদ্দেশ্য একটাই—কখনও ধরা পড়লে দারোয়ান বা পাহারাদারদের ওই জাল টাকা বুঝিয়ে ম্যানেজ করে পালিয়ে যাওয়া। কিন্তু শেষরক্ষা হয়নি, উল্টো এই নকল টাকাই কাল হলো সেই চোরের জন্য।

​গত শনিবার রাতে সীতাকুণ্ডের শীতলপুর এলাকার একেএস ফ্যাক্টরিতে ঘটে এই অভিনব ঘটনা।

​জানা যায়, ওই চোর তামা ও পিতল চুরি করে ফ্যাক্টরি থেকে বের হওয়ার সময় দায়িত্বরত দারোয়ানের হাতে মালামালসহ ধরা পড়ে। এ সময় দ্রুত পকেট থেকে ৫০০ টাকার জাল নোটের ১৫ হাজার টাকা বের করে দারোয়ানকে দিতে চায় সে। কিন্তু বিষয়টি বুঝতে পেরে দারোয়ান তাকে টাকা ও চোরাই মালামালসহ আটক করে অফিসে বেঁধে রাখেন এবং কারখানার মালিকপক্ষকে খবর দেন। পরে খবর পেয়ে কারখানা কর্তৃপক্ষ তাকে পুলিশে সোপর্দ করে।

​পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত চোর জানায়, রাতে চুরি করতে গেলে অনেক সময় ধরা পড়তে হয়। এ ধরনের বিপদ থেকে রক্ষা পেতেই সে দীর্ঘদিন ধরে এই জাল নোটগুলো সঙ্গে রাখে, যাতে গার্ড ও কর্মচারীদের ম্যানেজ করে পালিয়ে যাওয়া যায়।

​ফ্যাক্টরির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাল নোট ও চোরাই মালসহ চোরকে পুলিশের হাতে হস্তান্তর করেছেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »