Categories: জাতীয়

চট্টগ্রাম সীতাকুণ্ডে কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ডে বাড়ি থেকে বাহিরে যাওয়ার পথে মো.নাছির উদ্দিন (৪৩) নামে এক কৃষক দল নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সন্ধ্যায় পৌনে ৭ টায় উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের ১ নং ওয়ার্ডের হাতিলোটা এলাকায় এ ঘটনা ঘটে। সে একই ইউনিয়নের হাতিলোটা এলাকার মৃত কবির আহমদের পুত্র এবং সীতাকুণ্ড উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক। বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন হাতিলোটা ১ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো.নুরুল আলম।

এদিকে কৃষক দল নেতাকে নৃশংসভাবে কুপিয়ে হত্যার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান ও পরিদর্শক (তদন্ত) মো.আলমগীর সহ পুলিশ সদস্যরা। সেই সাথে হত্যাকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কৃষক দলের উত্তর জেলার আহবায়ক বদরুল আলম বদরুলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

কৃষক দলের উত্তর জেলা আহবায়ক বদরুল জানান, সন্ধ্যায় ইফতার শেষে বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হন নাছির। তার মোটরসাইকেলটি বাড়ি থেকে ১৫০ ফুট সামনে যাওয়ার পর একদল দুর্বৃত্ত তার গতিরোধ করেন। এই সময় তারা কৃষক দল নেতা নাছিরকে মাথা,ঘাড়সহ শরীরে বিভিন্ন স্থানে এলোপাথারি কুপিয়ে হত্যা নিশ্চিতের পর পালিয়ে যায়।

হাতিলোটা ওয়ার্ড বিএনপির সভাপতি মো. নুরুল আলম জানান,কৃষক দল নেতা নাছিরকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করা হয়েছে। হত্যাকারীরা ইফতার পরবর্তীতে নামাজের সুযোগকে কাজে লাগিয়ে নাছিরের বাড়ি থেকে একটু সামনেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। তার মাথাও ঘাড়ে ধারালো অস্ত্রের কোপের গভীর আঘাতের চিহ্ন রয়েছে। এই হত্যাকান্ডের সাথে কে বা কারা জড়িত সে ব্যাপারে এখনো নিশ্চিত হতে পারেননি তারা।

এ ব্যাপারে জানতে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্হলে যায়, প্রাথমিক তদন্ত করি, এটা কোন পেশাদার খুনী কিনা খতিয়ে দেখা হচ্ছে, তার সাথে কারো কোনো ব্যক্তিগত, ব্যবসায়িক দন্ধ আছে কিনা তদন্ত করা হচ্ছে। তবে খুনীরা পার পাবেনা তাদেরকে ধরা পড়তেই হবে।

কৃষকদলের সেতা হত্যার নিন্দা ও দ্রুত গ্রেফতারের দাবী জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী ও উত্তর জেলা কৃষকদলের সভাপতি বদিউল আলম বদরুল।

Press Didar

Recent Posts

চট্টগ্রামে আমবাগানের বাসা থেকে গুরু মা মৌসুমীর মরদেহ উদ্ধার, শ্বাসরোধে হত্যার ধারণা

কাইয়ুম চৌধুরী: চট্টগ্রাম: নগরীর খুলশী থানার আমবাগান এলাকায় নিজ বাসা থেকে হিজড়া জনগোষ্ঠীর একাংশের গুরু…

59 minutes ago

খুলনা দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

খুলনা সংবাদদাতা: ​খুলনার দাকোপের ঐতিহ্যবাহী বাজুয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৫ সেপ্টেম্বর…

2 hours ago

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

3 hours ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

5 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

6 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

1 day ago

This website uses cookies.