সিলেটের বিশ্বনাথে ‘সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান’ শ্রমিক ইউনিয়ন রেজি: নং চট্ট ২১৫৯ এর অন্তর্ভূক্ত বিশ্বনাথ উপজেলা উপ-কমিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বিকেলে রামপাশা রোডস্থ স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে বিশ্বনাথ ট্রাক পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন বিশ্বনাথ উপজেলা উপ কমিটির সভাপতি আছাব আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান সাইদুলের পরিচালনায় ইফতার মাহফিলে অংশ নেন সিলেট জেলা ট্রাক-পিকআপ কাভার্ডভ্যান’ শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি শরীফ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ আলী স্বপন, সহ সাধারণ সম্পাদক বিলাল মিয়া দপ্তর সম্পাদক বিলাল আহমদ, ২নং সদস্য শফিক মিয়া, সাবেক সভাপতি শ্রী আবু সরকার, সাধারণ সম্পাদক আমির উদ্দিন, সহ সভাপতি জুবের আহমদ, কার্যকরী সভাপতি আরফান মিয়া, সভাপতি পদপ্রার্থী মোহাব্বত আলী মোল্লা, দপ্তর সম্পাদক পদপ্রার্থী ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক পদপ্রার্থী আজির উদ্দিন কালা মিয়া, শাহপরাণ থানা আঞ্চলিক কমিটির সভাপতি ফুল মিয়া, সদস্য পদপ্রার্থী আবুল কালাম, বিশ্বনাথ উপজেলা উপ-কমিটির বর্তমান সহ সভাপতি ফারুক মিয়া, সহ সাধারণ সম্পাদক জুলহাস মিয়া দুলাল, সাংগঠনিক সম্পাদক খলিল মিয়া, কোষাধ্যক্ষ সুন্দর আলী, সদস্য জলিল মিয়া, ওয়ারিছ মিয়া, আকবর আলীসহ জেলা ও বিশ্বনাথ উপজেলা শাখার সাবেক নেতৃবৃন্দ ও শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার মাহফিল অনুষ্ঠানে তারা বলেন, শ্রমিকদের নায্য অধিকার বাস্তবায়ন না হলে দেশের প্রকৃত উন্নয়ন সম্ভব হবে না। শ্রমিকরা যেন তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত এবং কোন ধরণের হয়রানীর শিকার না হন সেদিকে সরকারসহ সবাইকে বিশেষভাবে লক্ষ্য রাখতে হবে। তারা আরও বলেন, শ্রমিকদের কল্যাণ ও জীবনমান উন্নয়নে কাজ করছে এবং আগামীতেও শ্রমিকদের সবধরণের প্রয়োজনে ঐক্যবদ্ধভাবে কাজ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন।
ইফতার ও দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন জামেয়া মাদানিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা হাসান বিন ফাহিম।
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী আলোচিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । যে…
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং হাজিপূর ইউনিয়নের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন হিসেবে…
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…
ঠাকুরগাঁও সংবাদদাতা: সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…
কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…
This website uses cookies.