Categories: জাতীয়

সীতাকুণ্ডে সামাজিক সংগঠন নকীব’র বিশাল ইফতার মাহফিল

বিশেষ প্রতিবেদকঃ

সীতাকুণ্ডে বিগত দিনে ফ্যাসিবাদ সরকারের বাধার কারণে এত বড় বিশাল ইফতার মাহফিল করার সুযোগ ছিল না। সোমবার (১৬ মার্চ) বিকাল ৫টায় সীতাকুণ্ড বিশ্ববিদ্যালয় কলেজে পৌরসভাস্হ ৫নং ওয়ার্ডের নকীব সামাজিক সংগঠনের উদ্যোগে নকীবের সভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী রাফিদুল ইসলাম রাফীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন,ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের চট্টগ্রাম উত্তর জেলার সভাপতি, নকীব সামাজিক সংগঠন ও ইত্তিহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা, উপজেলা জামায়াতের সাবেক আমীর ও সাবেক মেয়র প্রাথী মাওলানা তাওহীদুল হক চৌধুরী,বিশেষ অতিথি ছিলেন নকীব সামাজিক সংগঠন এর উপদেষ্টা রাশেদুল করিম রাশেদ, পৌরসভা ছাত্র শিবির সাবেক সভাপতি আনোয়ার হোসেন সুমন,ছাত্র শিবিরের পৌর সভাপতি জোবায়ের আলম, ছাত্র সমন্বয়ক ইমরান হোসেন,উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশনের ক্রীড়া সম্পাদক পেয়ার আহাম্মেদ পিয়ারু,সাবেক ছাত্র নেতা ইফতেখার উদ্দিন,আমেরিকা প্রবাসী তরুন সমাজ সেবক সুমন চৌধুরী,এছাড়াও ফরহাদ, কামরুল,রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন।

ইফতার মাহফিলের প্রধান অতিথি তাওহীদুল হক চৌধুরী রমজানের তাৎপর্য বর্ণনা করে বলেন, বিগত ফ্যাসিস্ট সরকারের সময়ে এত বড় বিশাল ইফতার প্রোগ্রাম করা সম্ভব ছিলো না। কারণ আমি জামায়াতে ইসলামীর উপজেলা আমীর থাকাবস্হায় জামায়াতের ভীত শক্ত অবস্হানে ছিল বিধায় তৎকালীন ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বড় কোন প্রোগ্রাম করতে দেয়া তো দূরের কথা কোন ধরনের ছোট প্রোগ্রাম পর্যন্ত করতে দিতো না। আমাদের নেতাকর্মীদের একটার পর একটা মামলা দিয়ে রাখতো। এমনকি আমাকে ক্রস ফায়ারের হুকুম দিয়ে রেখে ছিল।তবে আল্লাহর রহমতে এখন আমরা প্রাণ খুলে যে কোন ইসলামী প্রোগ্রাম গুলো নির্ভয়ে নির্দিধায় করতে পারছি। আর আমি ফ্যাসিস্ট সরকারের আমলে সংগঠনকে সাহসিকতার সহিত পরিচালনা করেছি। তাই চট্টগ্রাম জেলার জনগণের জন্য কাজ করতে এবং আমার উপজেলা ও পৌরসভাবাসীর জন্য কাজ করতে মহান রাব্বুল আলামিন সেই সুযোগ আমাকে করে দিয়েছেন। সুতরাং এই রমজানের তাকওয়ার মাস থেকে যেন আপনাদের জন্য কাজ করতে পারি সেই দোয়া চেয়ে আল্লাহতালার রহমত কামনা করি।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

15 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

16 hours ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

3 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

4 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

4 days ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

4 days ago

This website uses cookies.