চট্টগ্রাম উত্তর জেলা বিশ্ব ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদের সভাপতি নির্বাচিত হয়েছেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের সাবেক আমির, বিশিষ্ট সমাজসেবক মাওলানা তাওহীদুল হক চৌধুরী। তাঁকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন পৌরসভা জামায়াতের নেতৃবৃন্দ ও সীতাকুণ্ড প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রেস ক্লাবের সভাপতি সৈয়দ ফোরকান আবু,সাধারণ সম্পাদক কাইয়ুম চৌধুরী,সাংগঠনিক সম্পাদক ফারুক আব্দুল্লাহ,
তাঁর এই গৌরবময় অর্জনে সীতাকুণ্ড পৌরসভার ৭ নং ওয়ার্ডের জামায়াতের নেতৃবৃন্দরা গতকাল সকাল ১১টার দিকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
নেতৃবৃন্দরা বলেন, তাওহীদুল হক চৌধুরী একজন সৎ, ন্যায়পরায়ণ ও মানবকল্যাণে নিবেদিত প্রাণ। তাঁর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণে নতুন দিগন্ত উন্মোচিত হবে। আমরা তাঁর সুস্বাস্থ্য ও সফলতা কামনা করি।
এ সময় আরো অভিনন্দন জানান, ৭ নং ওয়ার্ড জামায়াতের সভাপতি আলাউদ্দিন সোহেল,সহ-সভাপতি নিজাম উদ্দিন, সাবেক প্রভাবশালী ছাত্রনেতা মোঃ আজাদ , ইউনিট সভাপতি আবু সাঈদ, সাবেক ছাত্রনেতা আনোয়ার সুমন, মোঃ শামসুদ্দিন ও জামায়াত নেতা মোঃ ফিরোজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, মাওলানা তাওহীদুল হক চৌধুরী দীর্ঘদিন ধরে সমাজসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত রেখেছেন। সীতাকুণ্ডের জনগণ আশা করছেন, তাঁর নেতৃত্বে ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রম আরও শক্তিশালী হবে।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মনসুর (৭৮) ইন্তেকাল…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সরকারি পোর্টালের আদলে ক্লোন ওয়েবসাইট তৈরি, কিউআর কোড সংবলিত ডিজিটাল ওয়ারিশ…
নিজস্ব প্রতিনিধি, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও নাশকতার চেষ্টার সময়…
বিশেষ প্রতিনিধি: যুবদল নেতা মো. রায়হানের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত ও স্থানীয়দের…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেছেন, "চারিদিকে মাদকের ছোবলে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ…
This website uses cookies.