Categories: জাতীয়

বিশ্বনাথে বিএনপি নেতাকে কোপানোর ঘটনায় থানায় মামলা : আটক-১

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধিঃ

তারাবির নামাজে মসজিদে যাওয়ার পথে সিলেটের বিশ্বনাথে উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য ও শালিস ব্যক্তিত্ব আব্দুল গণিকে কোপানোর ঘটনায় রইছ আলী (৫০) নামের এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। বুধবার রাতে তাকে আটক করা হয়। এ ঘটনায় বৃহস্পতিবার (১৩ মার্চ) মাদক স¤্রাট তবারক আলীসহ ৪জনকে আসামী করে মামলা দায়ের করেন তার ছেলে মাছুম আহমদ, (মামলা নং-১০)।
মামলায় অভিযুক্তরা হলেন, রামপাশা ইউনিয়নের পাঠাকইন গ্রামের মৃত আলকাছ আলীর ছেলে মাদক স¤্রাট তবারক আলী (৪০), একই গ্রামের ময়না মিয়ার ছেলে চুনু মিয়া (৪৫), আইয়ূব আলীর ছেলে সুহেল আহমদ (৩৫) ও সিকন্দর আলীর ছেলে রইছ আলী (৫০)। এদিকে বিএনপি নেতার উপর হামলার ঘটনায় আগামীকাল শুক্রবার প্রতিবাদ সভার আয়োজন করেছেন স্থানীয় জনতা।
জানাগেছে, বুধবার রাত ৮টায় উপজেলার মসজিদে তারাবির নামাজে যাওয়ার পথে রামপাশা ইউনিয়নের পাঁচঘরি গ্রামের মৃত সোনাফর আলী ছেলে ও উপজেলা কৃষকদলের আহবায়ক কমিটির সিনিয়র সদস্য আব্দুল গণিকে (৬২) কুপিয়ে পালিয়ে যায় দূর্বৃত্তরা। এসময় স্থানীয়রা চিৎকার শুনে এসে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে দ্রুত সিলেট এমএজি ওসমানি হাসপাতালে নিয়ে ভর্তি করতে বললে পরিবারের সদস্যরা তাকে নিয়ে আশংকাজনক অবস্থা সিলেট এমএজি ওসমানি হাসপাতালে ভর্তি করান। তাৎক্ষণিক ঘটনার খরব পেয়ে ওসমানীনগর সার্কেল আশরাফুজ্জামান পিপিএম, ও থানার ওসি এনামুল হক চৌধুরীসহ একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ পুলিশ স্টেশনের অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক চৌধুরী বলেন, বাকী আসামীদের গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত আছে।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ড উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল মনসুরের ইন্তেকাল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আবুল মনসুর (৭৮) ইন্তেকাল…

1 day ago

সীতাকুণ্ড পৌর প্রশাসনের ওয়েবসাইট ক্লোন, প্রশাসক-ইউএনও ও ওসির সিল-স্বাক্ষর জাল করে সম্পত্তি আত্মসাতের চেষ্টা

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​সরকারি পোর্টালের আদলে ক্লোন ওয়েবসাইট তৈরি, কিউআর কোড সংবলিত ডিজিটাল ওয়ারিশ…

1 day ago

সীতাকুণ্ডে মধ্যরাতে মহাসড়কে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, ধাওয়া দিল বিএনপি

নিজস্ব প্রতিনিধি, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও নাশকতার চেষ্টার সময়…

2 days ago

যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সত্যতা মেলেনি, ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন

বিশেষ প্রতিনিধি: ​যুবদল নেতা মো. রায়হানের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত ও স্থানীয়দের…

2 days ago

প্রীতি ফুটবল প্রতিযোগিতা: মাদক নয়, খেলাধুলায় কাটুক আমাদের অবসর — ইউএনও ফখরুল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেছেন, "চারিদিকে মাদকের ছোবলে…

4 days ago

ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচ্ছন্নতা অভিযান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ…

4 days ago

This website uses cookies.