সীতাকুণ্ডে পৌরসভাস্হ জামায়াতে ইসলামীর একটি ওয়ার্ডের উদ্যোগে বিশাল ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ মার্চ) বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌরসভাস্হ দক্ষিণ ইদিলপুর ৮নং ওয়ার্ডের সভাপতি ডাঃ মোঃ শাহাবুদ্দীনের পরিচালনায় বায়তুল জান্নাত জামে মসজিদে ইফতার মাহফিলের প্রধান আলোচক ছিলেন, সীতাকুণ্ড আলীয়া মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা সেলিম জাহাঙ্গীর,বিশেষ মেহমান ছিলেন, উপজেলা জামায়াতের সেক্রেটারী মুহাম্মদ তাহের, উপজেলা জামায়াতের সাবেক আমীর, বিশিষ্ট সমাজ সেবক ও ইত্তিহাদ ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এড. মাওলানা তাওহীদুল হক চৌধুরী, যুবাইদিয়া মহিলা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির, বিশিষ্ট সমাজ সেবক মাওলানা আবুল হোসাইন, জামায়াতের ৮নং ওয়ার্ডের সেক্রেটারী মোঃ দেলোয়ার হোসেন, মোঃ আনোয়ার হোসেন সুমন, মোঃ কাইয়ুম প্রমূখ।
প্রধান আলোচক মুহাদ্দিস সেলিম জাহাঙ্গীর পবিত্র মাহে রমজানের তাৎপর্য বর্ণনা করতে গিয়ে বলেন,জামায়াতে ইসলামী বিগত ফ্যাসিবাদের বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়ে ওপেন কোন প্রোগ্রাম করতে পারেনি। কিন্তু আজ বায়তুল জান্নাত জামে মসজিদে ৮নং ওয়ার্ড জামায়াতের উদ্যোগে আয়োজিত ইফতার মাহফিলের মাধ্যমে অত্র এলাকার জনগণকে ইসলামের পতাকাতলে ঐক্যব্দ্ধ করার প্রয়াস সত্যিই প্রশংসনীয়।১৯৪১ সালে জামায়াতে ইসলামীর প্রতিষ্ঠা হয় এই দেশে ন্যায় ইনসাফ ভিত্তিক ইসলামী রাষ্ট্র কায়েম করতে। কিন্তু জামায়াত প্রতিষ্ঠার পর থেকে এই দেশের জনগণ যাতে জামায়াতে ইসলামীর ইসলামী দাওয়াতের পতাকাতলে ঐক্যব্দ্ধ হতে না পারে সেই জন্যই সব সময় বাধা দিয়ে এসেছে। বিগত ফ্যাসিবাদী সরকার জামায়াতের অনেক নেতাকর্মীকে অন্যায় ভাবে হত্যা,গুম,খুন ও নির্যাতন করেও জামায়াতের দাওয়াতী কাজ বন্ধ করতে পারেনি। বরং দাওয়াতী কাজ আরো বৃদ্ধি পেয়ে জনশক্তি লক্ষ গুণ বৃদ্ধি পেয়েছে।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: বিদ্যুৎ বিল, বকেয়া বা জমা তথ্য, টোকেন, অভিযোগ, ফিডারের খবর…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের ১০নং ছলিমপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ছলিমপুর…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছর বয়সী প্রথম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে…
সীতাকুণ্ড প্রতিনিধি: সারা দেশে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগসহ আওয়ামী লীগ ও যুবলীগের জ্বালাও-পোড়াও, ভাঙচুর ও…
সীতাকুণ্ড(চট্টগ্রাম) প্রতিনিধি: আকবরশাহ থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই ও হারিয়ে যাওয়া ১০টি মোবাইল ফোন উদ্ধার…
বিশেষ প্রতিনিধি: চট্টগ্রাম কাস্টমস হাউসের আমদানি পণ্যচালানের কায়িক পরীক্ষণসংক্রান্ত ১৪টি নির্দেশনা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছেন কমিশনার…
This website uses cookies.