Categories: জাতীয়

আমরা গণতন্ত্র অর্জন করতে গণতন্ত্র চাই-ইমদাদ চৌধুরী

নিজস্ব প্রতিনিধিঃ

সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী বলেছেন, বাংলাদেশের মানুষ বহু বছর নিজেরা ভোট দিয়ে সরকার কায়েম করতে পারেনি। এখন তারা সে অধিকার চায়। এ অধিকার আদায়ের লড়াইকে নানাভাবে বিকৃত ও বিভ্রান্ত করার অপচেষ্টা চলছে। আমরা গণতন্ত্র অর্জন করতে চাই।

তিনি আরও বলেন, বিগত দিনে আমরা দুটি বিষয়ে আন্দোলন করেছিলাম। একটি ফ্যাসিস্টের পতন এবং আরেকটি হচ্ছে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম। ফ্যাসিস্টের বিরুদ্ধে সংগ্রাম করে আমরা বিজয় অর্জন করেছি। সেটার জন্য শোকর আদায় করছি। কিন্তু আরেকটা অংশ আমরা অর্জন করতে চাই। সেটা হচ্ছে গণতন্ত্র।

তিনি মঙ্গলবার (১১ মার্চ) ছাত্র-জনতার আন্দোলনে হবিগঞ্জে নিহত সিলেট নগরীর ৩৯নং ওয়ার্ডের ধনপুর গুচ্ছগ্রামের মুস্তাক আহমদের পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় উপহার সামগ্রী প্রদান কালে উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি আবুল কাশেম, সহ- সভাপতি এনাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমদ, ৩৯নং ওয়ার্ড বিএনপির আহবায়ক আলী আহমদ, সদস্য ফরিদ আহমদ, আব্দুল মুমিন, স্বেচ্ছাসেবক দল নেতা অলিউর রহমান, ৩৯ নং ওয়ার্ড যুবদল নেতা আব্দুর রকিব, জালালাবাদ থানা যুবদল নেতা জিতু হাসান, বাদশা মিয়া, কয়েস আহমদ, যুবদল নেতা মাসুম আহমদ খালেদ, ইমরান আহমদ, স্বেচ্ছাসেবক দল নেতা জুম্মান আহমদ প্রমুখ।

Press Didar

Recent Posts

প্রীতি ফুটবল প্রতিযোগিতা: মাদক নয়, খেলাধুলায় কাটুক আমাদের অবসর — ইউএনও ফখরুল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেছেন, "চারিদিকে মাদকের ছোবলে…

2 days ago

ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচ্ছন্নতা অভিযান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ…

2 days ago

সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…

3 days ago

সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…

4 days ago

সীতাকুণ্ড মডেল থানার ওসি মহিনুল ইসলাম ফের জেলার শ্রেষ্ঠ ওসি

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…

5 days ago

বিআইডব্লিউটিসি’র চেয়ারম্যানের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…

5 days ago

This website uses cookies.