Categories: জাতীয়

অবশেষে গুলিয়াখালী সী-বিচে ধর্ষন ঘটনায় ৪ জনের বিরুদ্ধে মামলা, আটক -১

সীতাকুণ্ড প্রতিনিধিঃ

অনেক নাটকের পর  সীতাকুণ্ড  গুলিয়াখালী সী-বিচে বেড়াতে গিয়ে অপহরণ ও শ্লীতাহানীর অভিযোগে এলাকার ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ এক জনকে আটক করেছে,বাকি তিনজন গা-ঢাকা দিয়েছে।

আটককৃতদের মধ্যে মামলার এক নম্বর আসামী হলো মোঃ  রাকিব, সে গুলিয়াখালী এলাকার অলি আহমদের ছেলে। তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. আলমগীর হোসেন।

মামলায় অভিযুক্ত চার আসামীরা হলেন , রাকিব (২৮), পিতা- অলি আহমদ, মোঃ রিপন (৩৫) পিতা-অজ্ঞাত, সে সন্দ্বীপ উপজেলার বাসিন্দা এবং গুলিয়াখালী সৈকতে জিয়ানি হোটেলের কারিগর, মোঃ পারভেজ ( ২৭), পিতা-নুর আলম ভুঁইয়া, সে নিষিদ্ধ সংগঠন ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং গুলিয়াখালী গ্রামের বাসিন্দা, মোঃ হাসান (৩০), পিতা- শাহাজাহান, রমজান আলী বাড়ির বাসিন্দা।

সীতাকুণ্ড মডেল থানার ওসি মুজিবুর রহমান জানান, একজনকে আটক করা হয়েছে, বাকি পলাতক আসামীদের আটকের জন্য পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে, অপরাধ করে কেউ পার পাবেনা।

উল্লেখ্য: এঘটনা ধামাচাপা দিতে একটি মহল প্রকৃত ঘটনাকে আড়াল করে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করলেও ব্যাপক প্রচার প্রসারের কারণে শেষ শেষ পর্যন্ত মামলা হয়েছে এবং অপরাধীদের মধ্যে একজনকে আটকও করা হয়েছে।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে “সুখী গ্রামে ” ক্যান্সার বিষয়ক দুদিনব্যাপী ক্যাম্প ও স্বাস্হ্য সেবা

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…

18 hours ago

চট্টগ্রাম সীতাকুণ্ডে বাস-লরি সংঘর্ষে ৬ যাত্রী নিহত, আহত ৭

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…

19 hours ago

সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার পিতা মাওলানা এটিএম সিরাজুল ইসলামের ইন্তেকাল, প্রেসক্লাবের শোক

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…

3 days ago

বাড়বকুণ্ডে বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ​সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…

4 days ago

পতেঙ্গায় হাদীপাড়া মাদকবিরোধী অ্যালায়েন্সের ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন

বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…

4 days ago

সাজেকে সেনাবাহিনী ও পুলিশের ওপর সশস্ত্র সন্ত্রাসীদের হামলা, অবরুদ্ধ ২ হাজার পর্যটক উদ্ধার

বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…

4 days ago

This website uses cookies.