বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র চেয়ারপার্সনের উপদেষ্টা মন্ডলীর ও ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনা বলেছেন, দেশি-বিদেশী শক্তির সমন্বয়নে ষড়যন্ত্র হচ্ছে জাতীয় নির্বাচনকে প্রলম্বিত করার। এজন্য আমাদেরকে স্বজাগ থাকতে হবে। একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যাতে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অনেকেই এখন জাতীয় নির্বাচনের পূর্বে স্থানীয় নির্বাচন দেয়ার দাবি করছেন। তিনি আরোও বলেন, আপনারা দেশের পরিস্থিতি দেখছেন। পুলিশ প্রশাসন কাজ করছে না, সিভিল প্রশাসন সঠিক ভাবে করছে না। সব জায়গায় একটা স্থবিরতা। কারণ অর্ন্তবর্তি সরকারের পক্ষে তৃণমূল পর্যায়ের প্রশাসনকে সম্পূর্নভাবে গড়ে তোলা সম্ভব না। সেটা শুধুমাত্র পারবে একমাত্র নির্বাচিত সরকারই। তাই এখন আমাদের প্রধান দাবি হচ্ছে দ্রুত একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন করা। অনেকেই বিভিন্নভাবে প্রচার করছেন, মসজিদে গিয়ে কথা বলছেন, অনেকে বেহেশতের টিকেটও বিক্রি করছেন। দলের মতবাদ বা উদ্দেশ্য নিয়ে বিভ্রান্তিমূলক প্রচার করা হচ্ছে। এরকম প্রচার থেকে সবাই সতর্ক থাকতে হবে। আমরা দেখছি কোন কোন দল আন্ডারগ্রাউন্ড রাজনীতি করেছে। নিজেদের পরিচয় গোপন করে এত বছর রাজনীতি করেছে। এখন আবার তারা অনেক কথা বলছে। তরুণ প্রজন্মের আশা আকাঙ্কার প্রতিপ্রলন হিসেবে আমরা সকল মানুষের মধ্যে ভেদাভেদ ভুলে গিয়ে সাম্যের ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার জন্য কাজ করছি।
বুধবার (৫ মার্চ) বিকেলে সিলেটের বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে ‘বিশ্বনাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকে’র উদ্যোগে রামাদ্বান ফুড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন। অনুষ্ঠানে উপজেলার ২ শতাধিক পরিবারের মাঝে প্রায় ৮ লক্ষ টাকার রামাদ্বান ফুড বিতরণ করা হয়।
বিশ^নাথ ডেফোডিল এসোসিয়েশন ইউকের বিডি টিম ম্যানেজমেন্টের সভাপতি আব্দুল মান্নান রিপনের
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেছেন, "চারিদিকে মাদকের ছোবলে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রাম জেলার ১৭টি থানার মধ্যে আবারও শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডের বাঁশবাড়িয়া ফেরীঘাট পরিদর্শনে এসেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) চেয়ারম্যান…
This website uses cookies.