Categories: জাতীয়

বিশ্বনাথ এইড ইউ.কের পক্ষ থেকে ২য় রমজানেও পথচারীদের মধ্যে ইফতার বিতরণ

বিশ্বনাথ প্রতিনিধিঃ

যুক্তরাজ্যের চ্যারিটি রেজিষ্ট্রেশনপ্রাপ্ত জনপ্রিয় সেবামূলক সংগঠন বিশ্বনাথ এইড ইউ.কে প্রতিবারের ন্যায় এবারও পবিত্র রমজান মাস উপলক্ষ্যে পথচারীদের মধ্যে উন্নত মানের ইফতার ও মিনারেল ওয়াটার বিতরণের এক মহতি উদ্যোগ গ্রহন করেছে। এবারও বিশ্বনাথ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় ও রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় বিশ্বনাথের বিভিন্ন স্থানে ৩ হাজার ৫ শত ইফতার প্যাকেট ও ৩ হাজার ৫ শত মিনারেল ওয়াটার বিতরণ করবে অরাজনৈতিক এই সংগঠনটি।
গতকাল ৩রা মার্চ ও ২রা মার্চ সোমবার বাদ আছর বিশ্বনাথ এর জগন্নাথপুর রোড এর মছতূরা পয়েন্টে বিশ্বনাথ এইড ইউ.কের লাইফ মেম্বার ও বিশ্বনাথ পৌরসভার শরিষপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা জনাব ছাদেক আলীর সৌজন্যে ১০০ প্যাকেট ইফতার ও ১০০ বোতল মিনারেল ওয়াটার বিতরণ করা হয়।এ নিয়ে দুই দিনে মোট ২শত প্যাকেট ইফতার প্যাকেট ও ২শ বোতল মিনারেল ওয়াটার বিতরণ করা হল। গতকালের ইফতার বিতরনী কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ এইড ইউ.কের অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টী ও লন্ডন-বাংলা প্রেসক্লাবের সদস্য মোঃ আবুল কালাম।বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মূল আলী রাজু।বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শিপন আহমদ এর পরিচালনায় ইফতার বিতরণী কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আবদুন নুর তুষার,
বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য ও রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম সাব্বির, সহ-সাধারণ সম্পাদক জাহিদপুর রহমান,মোঃ মাহি,সহ-সাংগঠনিক সম্পাদক জোবায়ের হোসাইন,অর্থ সম্পাদক অমিত কুমার পাল,
সহ-প্রচার সম্পাদক, হাবিবুর রহমান মামুন,প্রিন্ট ও মিডিয়া সম্পাদক, আল হাদী, কার্যকরী পরিষদ সদস্য বাপ্পী মজুমদার ও রেসকিউ লাইফ ইমার্জেন্সি টিমের সদস্য আমিনুর ইসলাম আবির প্রমূখ।

Press Didar

Recent Posts

সীতাকুণ্ডে মধ্যরাতে মহাসড়কে আগুন দিয়ে নাশকতার চেষ্টা, ধাওয়া দিল বিএনপি

নিজস্ব প্রতিনিধি, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও নাশকতার চেষ্টার সময়…

2 hours ago

যুবদল নেতা রায়হানের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগের সত্যতা মেলেনি, ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন

বিশেষ প্রতিনিধি: ​যুবদল নেতা মো. রায়হানের বিরুদ্ধে ওঠা চাঁদাবাজির অভিযোগের বিষয়ে সরেজমিনে তদন্ত ও স্থানীয়দের…

2 hours ago

প্রীতি ফুটবল প্রতিযোগিতা: মাদক নয়, খেলাধুলায় কাটুক আমাদের অবসর — ইউএনও ফখরুল

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ ফখরুল ইসলাম বলেছেন, "চারিদিকে মাদকের ছোবলে…

2 days ago

ডেঙ্গু প্রতিরোধে সীতাকুণ্ড ইকোপার্কে ‘আদর্শ ছাত্র ও যুব সমাজ’-এর পরিচ্ছন্নতা অভিযান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: ​পরিবেশ পরিচ্ছন্ন রাখা ও জনসচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবকদের এক ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ…

2 days ago

সীতাকুণ্ডে ডেঙ্গুর প্রকোপ: ঘরে ঘরে আতঙ্ক, দুই দিনের ব্যবধানে মৃত্যু ২, হাসপাতালে ভর্তি ১৩

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম): চট্টগ্রামের সীতাকুণ্ডে আশঙ্কাজনক হারে ডেঙ্গুর প্রকোপ বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত মশার উপদ্রবে…

3 days ago

সীতাকুণ্ড জাফর নগর উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সমাবেশে ইউএনও ফখরুল ইসলাম

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম বলেছেন, "পেছনের কে কী…

4 days ago

This website uses cookies.