সিলেটের বিশ্বনাথে ডাকাতির সরঞ্জামসহ আব্দুল মুমিন (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে থানা পুলিশ। তিনি সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের পাটলী চক গ্রামের আব্দুল আহাদের ছেলে। শুক্রবার রাত সাড়ে ১২টায় উপজেলার দশঘর ইউনিয়নের মিয়ারবাজার থেকে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার সাথে থাকা একটি কালো ব্যাগ, ধারালো কুড়াল, দুুটি মুখোশ, দরজা ভাঙার বাঁকানো লোহার রড, সেলাই রেন্স, তালা ভাঙ্গার বড় কাটার ও ধারালো রামদা উদ্ধার করে পুলিশ। এর আগেই পালিয়ে যেতে সক্ষম হয় রাসেল নামের তার অপর এক সহযোগী।
থানা পুলিশ সূত্র জানায়, বিশ্বনাথের একটি নির্দিষ্ট এলাকায় ডাকাতির উদ্দেশ্যে আগে থেকেই অবস্থান করছিল তাদের সহযোগি ডাকাত দল। তাদের সাথে যোগ দিতেই জগন্নাথপুর থেকে মিয়ারবাজার হয়ে বিশ্বনাথে প্রবেশ করছিলেন মুমিন ও রাসেল। রাত সাড়ে ১২টায় যাত্রীবেশে মিয়ারবাজার অতিক্রম করতে চাইলে পুলিশ ও স্থানীয় জনতার হাতে ধরা পড়েন মুমিন।
আটকের তথ্য নিশ্চিত করে বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক চৌধুরী জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে ডাকাতির প্রস্তুতির মামলা দায়েরের পর শনিবার সিলেটের আদালতে প্রেরণ করা হয়েছে।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…
বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…
This website uses cookies.