Categories: জাতীয়

বিএসআরএম কারখানা কর্তৃক পরিবেশ দুষণের প্রতিবাদে সীতাকুণ্ডে গ্রামবাসীর মানববন্ধন

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার বার আউলিয়া  এলাকায় অবস্থিত একটি রড তৈরির কারখানার বর্জ্যে গ্রামের পরিবেশ দূষণ হওয়ার প্রতিবাদে শুক্রবার মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বার আউলিয়ায় বিএসআরএম কারখানার সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, নারী,শিশু কিশোর এবং স্থানীয় কৃষক-জনতা এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলনে, বিএসআরএম রিসাইক্লিং প্রজেক্ট কর্তৃক ভয়াবহ পরিবেশ দূষণ করছে। ফ্যাক্টরী থেকে নির্ঘিত কালো ধোঁয়া, ধুলাবালি গ্রামের মানুষের শরীরে প্রবেশ করে নান ধরনের রোগের সৃষ্টি হচ্ছে। দীর্ঘ ১৫ বছর ধরে এলাকায় গাছ পালায় কোন ফলন হচ্ছে না, পুকুরে পানি ব্যবহার করা যাচ্ছে না। গত কয়েক বছর ধরে এলাকায় ক্যান্সার রোগী বেড়ে গিয়েছে। গত এক বছরে ক্যান্সারে আক্রান্ত হয়ে এ গ্রামের ৪ জনের মৃত্যু হয়েছে। বিষয়টি কারখানা কর্তৃপক্ষকে বার বার জানানোর পর কোন ধরনের ব্যবস্থা করছে না। বক্তারা, কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহন না করলে আরো কঠোর কর্মসূচী দেওয়া হবে বলে হুশিয়ারী উচ্চারণ করেন। এলাকাবাসীর পক্ষে মানববন্ধনে বক্তব্য রাখেন মোঃ মহিউদ্দিন, নুর উদ্দিন, ফারুক মোনাদিন, মমতাজ উদ্দিন আহমেদ, আলমগীর মন্জু, আলী আব্বাস, মো ইদ্রিস, আলী আকবর আজাদ, রমজান আলী, শহর আলী, মোঃ সালাউদ্দিন, ওসমান, কামাল, লিটন, জাহেদ সোলাইমান, দৌলাসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

Didar

Recent Posts

রাণীশংকৈল উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় প্রশাসনিক পরিমণ্ডলে একটি ব্যতিক্রমী আলোচিত কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে । যে…

9 hours ago

পীরগঞ্জের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন, ৩ লাখ টাকার অর্থ বরাদ্দ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকূরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ৭নং হাজিপূর ইউনিয়নের সিন্দাগড় দূর্গা মন্দিরের উন্নয়ন কাজের উদ্বোধন হিসেবে…

9 hours ago

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 days ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

2 days ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

2 days ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

4 days ago

This website uses cookies.