Categories: জাতীয়

সীতাকুণ্ডে গ্রাম আদালত নিষ্ক্রিয় ইউনিয়নকে সক্রিয় করার উদ্যোগ নিলেন নবাগত ইউএনও ফখরুল ইসলাম

কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ

“অল্প সময়ে, স্বল্প খরচে সঠিক বিচার পেতে; চলো যাই গ্রাম আদালতে” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘গ্রাম আদালত সক্রিয়করণে সারা দেশের সকল ইউনিয়নে কাজ করছে গ্রাম আদালত। নিস্কৃয় ইউনিয়নগুলোকে সক্রীয় করতে উদ্যোগ নিচ্ছেন নবাগত ইউএনও ফখরুল ইসলাম।
২৪ ফেব্রুয়ারি, ২০২৫ চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার কনফারেন্স রুমে গ্রাম আদালতের দ্বি মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোহছেনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ফখরুল ইসলাম।
তৃণমুলের দরিদ্র ও প্রান্তিক জনগোষ্ঠী বিশেষত নারী ও পিছিয়ে পড়া মানুষদের ন‍্যায় বিচার প্রাপ্তির জন‍্য সরকার গ্রাম আদালতের মাধ‍্যমে বিচারিক সেবা চালু করেছেন। গণ প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ,ইউরোপীয়ান ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশ এর সহযোগিতায় এ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে। সভাপতি তাঁর বক্তব‍্যে বলেন, স্থানীয় ভাবে পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত মানুষের বিচারিক সেবা নিশ্চিত করার কাজটি করছে ইউনিয়ন পরিষদ। পরিষদের প্রশাসনিক কর্মকর্তাগন গ্রাম আদালত কার্যক্রমে বড় ভূমিকা পালন করতে হয়। বিচারিক প‍্যানেলে না থাকলে ও মামলা বা অভিযোগ গ্রহণ, নথি প্রস্তুত, রেজিস্টার সমূহ যথাযথ ভাবে প্রস্তুত ও সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকেন ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাগন। এ সভার মধ‍্য দিয়ে গ্রাম আদালত আইন, বিধিমালা বিষয়ে নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ রয়েছে বলে মন্তব‍্য করেন তিনি।
সভায় সীতাকুণ্ড উপজেলার ৯টি ইউনিয়নে গ্রাম আদালতে মামলা গ্রহণ ও নিষ্পত্তি এবং পেন্ডিং মামলার চিত্র তুলে ধরা হয়। প্রতিটি ইউনিয়নে গ্রাম আদালত সক্রিয়করনে বিদ‍্যমান চ‍্যালেন্জ সমূহ উপস্থাপন করা হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা উপজেলার ৯টি ইউনিয়নে সরকারী ভাতা প্রাপ্ত ইউপি সদস্যদের দ্বারা নিয়মিত মামলা গ্রহণ ও নিস্পত্তির মাধ‍্যমে গ্রাম আদালত চালু রাখার তাগিদ দেন। গ্রামের মানুষ যাতে বিচারিক সেবা পেতে কোন ধরণের অসুবিধায় না পড়ে তা নিশ্চিত করার জন‍্য নির্দেশনা প্রদান করেন। সভায় উপজেলার ৭টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ এবং ২টি ইউনিয়নের ইউপি সদস্য উপস্থিত ছিলেন।

Press Didar

Recent Posts

জাতীয় সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বর্ধিত সভা জাতীয় প্রেসক্লাব, ঢাকায় অনুষ্ঠিত

 মো: দিদারুল আলম (দিদার)  সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…

13 minutes ago

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ: গণভোটের রায় বাস্তবায়ন ও ৬ দফা দাবিতে উত্তাল রাজপথ

নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…

2 hours ago

জিয়াউল আহসানের লোমহর্ষক স্বীকারোক্তি: নিজ হাতে হাজারো হত্যার নেপথ্যে

নিজস্ব প্রতিবেদক: ​কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…

3 hours ago

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে সীতাকুণ্ডে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…

23 hours ago

সীতাকুণ্ড নাগরিক সমাজের সঙ্গে মতবিনিময়ে অর্থমন্ত্রী খসরু: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে যাত্রাবাড়ী থেকে সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হবে

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…

24 hours ago

তারেক রহমানের সরকার মানেই সকল ধর্মের জন্য সুশাসন এবং বাংলাদেশীদের জন্য এক অকৃত্রিম ভালোবাসা— আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…

1 day ago

This website uses cookies.