Categories: জাতীয়

শিক্ষাক্ষেত্রে নতুন দিগন্ত চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুলের উজ্জ্বল সাফল্য

স্বপন কুমার রায়-

দাকোপের চালনা পৌরসভায় অবস্হিত চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুলটি এর উৎকৃষ্ট শিক্ষা ও শিক্ষার্থীদের সার্বিক বিকাশের জন্য পরিচিত।২০২৪ সালে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন কতৃক আয়োজিত দেশব্যাপী স্কলারশিপ পরীক্ষায় স্কুলের শিক্ষার্থীরা নানা ক্যাটাগরিতে অসাধণ সাফল্য অর্জণ করেছে।প্রধানত, ১ম ও ৩য় শ্রেণির শিক্ষার্থীদের দেশ সেরা ২য় ও ৩য় স্থান সহ মোট ২২ জন শিক্ষার্থী বিভিন্ন বিভাগে বৃত্তি লাভ করেছে। এই সাফল্যের মূল পেছনে আছেন পরিচালক সাগর সেন, যিনি অক্লান্ত পরিশ্রম, দায়িত্বশীলতা ও আন্তরিক নেতৃত্বের মাধ্যমে শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক বিকাশে সহায়ক ভূমিকা পালন করে আসছেন।
প্রিস্নিপাল সাগর সেন বলেন,“আমাদের স্কুলের লক্ষ্য হলো প্রতিটি শিক্ষার্থীকে তার সম্ভাবনার সর্বোচ্চ সীমায় পৌঁছে দেওয়া। আমরা শুধু পাঠ্যপুস্তকের জ্ঞানে নয়, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলীতেও শিক্ষার্থীদের উন্নয়ন ঘটাই, যাতে তারা আগামী দিনে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।”
অতীতেও স্কুলটি অসংখ্য সাফল্যের স্বাক্ষর রেখেছে। উদাহরণস্বরূপ, ২০২৩ সালে ৪র্থ শ্রেণির একটি মেধাবী শিক্ষার্থী রাইসা বাবুল পিউ সারা দেশে ১ম স্থান অধিকার করে আমাদের সবার গর্বের কারণ হয়ে উঠেছিল। যদিও এই সাফল্যটি বিশেষভাবে উল্লেখযোগ্য, তবে আমাদের অর্জনের মূল মন্ত্রটি হলো – সমগ্র শিক্ষক, কর্মী এবং অভিভাবকের মিলিত প্রচেষ্টা এবং প্রিসিপাল সাগর সেনের নিবিড় নির্দেশনা।
চিলড্রেন পার্ক প্রি-ক্যাডেট স্কুল আজ শুধুমাত্র এক প্রতিষ্ঠানের নাম নয়, বরং একটি আদর্শ শিক্ষার প্রেরণা হিসেবে কাজ করছে, যেখানে প্রতিটি ছাত্র তার প্রতিভা ও পরিশ্রমের ফলাফল দেশের উন্নয়নে তুলে ধরার সুযোগ পাচ্ছে।
এভাবেই, সাগর সেনের নেতৃত্বে স্কুলটি নতুন প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করে, শিক্ষাক্ষেত্রে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে যাচ্ছে

Didar

Recent Posts

খাগড়াছড়ি জেলা পরিষদ: নিয়োগে অনিয়ম ও পারিবারিক উত্তরাধিকারের অভিযোগ

 কাইয়ুম চৌধুরী: ​খাগড়াছড়ি জেলা পরিষদকে ঘিরে স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, জেলা পরিষদ…

2 days ago

নাগেশ্বরীতে মায়ের ঘরে আগুন দেওয়ার অভিযোগে ছেলে গ্রেপ্তার

প্রতিনিধি, কুড়িগ্রাম: কুড়িগ্রামের নাগেশ্বরীতে মাদকের টাকার জন্য বৃদ্ধা মায়ের বসতঘরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগে…

3 days ago

সীতাকুণ্ডের চার ইউনিয়নে ত্রাণ বিতরণ: মানুষের সুখে-দুঃখে পাশে আছি এবং থাকবো — আসলাম চৌধুরী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড | ১৮ জুলাই, ২০২৬ ​সাম্প্রতিক অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে সীতাকুণ্ড উপজেলার বিভিন্ন…

3 days ago

বালিয়াডাঙ্গীতে পুকূরে ডুবে শিশুর করুণ মৃত্যু।

ঠাকুরগাঁও সংবাদদাতা: ঠাকূরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় পুকূরের পানিতে ডুবে মোস্তাকিম নামে ৩ বছরের এক শিশুর মর্মান্তিক…

4 days ago

ভূরুঙ্গামারীতে মোটরবাইকের ধাক্কায় নারী নিহত

রংপুর সংবাদদাতা: কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মোটর বাইকের ধাক্কায় রাশেদা খাতুন (৪৫) নামে এক নারী নিহত হয়েছে।…

5 days ago

ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে বাবা-ছেলের মর্মান্তিক মৃত্যু

ঠাকুরগাঁও সংবাদদাতাঃ ঠাকুরগাঁও, ১৫ জুলাই: ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় বজ্রপাতে আনোয়ার প্রভু (৫৫) ও তার ছেলে…

5 days ago

This website uses cookies.