চট্টগ্রাম সীতাকুণ্ডের বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন, সীতাকুণ্ডে সদ্য যোগদানকারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ফখরুল ইসলাম, বাড়বকুণ্ড হাইস্কুল এন্ড কলেজের সভাপতি, উক্ত অনুষ্ঠানে ইউএনও ফখরুল ইসলাম বলেন,জীবনকে আদর্শবান হিসেবে গড়ে তোলতে হলে ভালভাবে লেখাপড়ার কোন বিকল্প নাই,সুশিক্ষিত হলে উচ্চ পদস্হ চাকুরী পাওয়া বা ভাল ব্যবসা করে সমাজে সম্মানীত হওয়া সম্ভব। লেখাপড়া না থাকলে নানান পেশায় টাকা উপার্জন করা যাবে, তবে সম্মান অর্জন করা কঠিন,সকল ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে তিনি আজ মঙ্গলবার সকাল ১১ টায় বাড়বকুণ্ড হাই স্কুল এন্ড কলেজ হাই স্কুল শাখার বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। বাড়বকুণ্ড স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক (খন্ডকালীন) নুর সোলাইমানের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা উচ্চমাধ্যমিক শিক্ষা অফিসার এস.মুস্তফা আলম সরকার।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি আব্দুল্লাহ আল কাইয়ুম চৌধুরী, সহকারী প্রধান শিক্ষক বাবু বিজয় কুমার দেব , সিনিয়র শিক্ষক শেখ শিরীন আক্তার ও অন্যান্য শিক্ষকবৃন্দ। সংক্ষিপ্ত আলোচনা শেষে খেলায় বিজয়ীদের মধ্যে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।
মো: দিদারুল আলম (দিদার) সাংবাদিকদের পেশাদারিত্ব, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, প্রশিক্ষণের মাধ্যমে গুণগত মান বৃদ্ধি এবং…
নিজস্ব প্রতিবেদক: গণভোটের রায় বাস্তবায়ন, সব গণহত্যার বিচার এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের দাবিতে বাংলাদেশ…
নিজস্ব প্রতিবেদক: কুখ্যাত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান কোনো ধরনের রিমান্ড ছাড়াই নিজ মুখে প্রায়…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানজট কমাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত এক্সপ্রেসওয়ে…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: চট্টগ্রামের সীতাকুণ্ডে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩৩তম আবির্ভাব তিথি উপলক্ষে আয়োজিত জন্মাষ্টমী উৎসবে…
This website uses cookies.