সারাদেশের ন্যায় মৌলভীবাজারে অপারেশন ডেভিল হান্টে গত দুই দিনে ৪৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা শ্রীমঙ্গল, কুলাউড়া, জুড়ী ও বড়লেখা উপজেলার আওয়ামী লীগ ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী বলে জানা গেছে।
মৌলভীবাজার জেলার পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন জানান, গত দুই দিনে জেলার বিভিন্ন থানার অভিযানে এই ৪৪ জনকে গ্রেফতার করা হয়েছে।
এদের মধ্যে উল্লেখযোগ্যরা হলেন শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি করুণাময় দেব এবং বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আব্দুল মালেক, বড়লেখা উপজেলার তালিমপুর আওয়ামী লীগের ক্রীড়াবিষয়ক সম্পাদক ফয়জুর রহমান, পশ্চিম জুড়ী ইউনিয়ন যুবলীগের সভাপতি রাধাকান্ত দাস, কুলাউড়া উপজেলা কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক কামাল আহমেদ, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুন নূর ও নিষিদ্ধ ছাত্রলীগের কালাপুর ইউনিয়নের সহসভাপতি নাসিমুর রহমান মাশরাফি।
এ ছাড়া গ্রেফতারকৃত বাকিরা বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বলে জানা গেছে।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…
বিশেষ প্রতিনিধি, চট্টগ্রাম: "চল যাই যুদ্ধে, মাদকের বিরুদ্ধে" এবং "মাদক ছেড়ে খেলায় ফিরি, সুস্থ-সুন্দর জীবন…
বিশেষ প্রতিনিধিঃ পার্বত্য অঞ্চলের সাজেক রোডের উজোবাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশের টহল দলের ওপর অতর্কিত…
This website uses cookies.