Categories: জাতীয়

ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় এক বিএনপি নেতাকে গণধোলাই দিয়েছে ছাত্র-জনতা!

নিজস্ব সংবাদদাতাঃ

ধানমন্ডি-৩২ নম্বর এলাকায় আওয়ামী লীগ সন্দেহে এক বিএনপি নেতাকে গণধোলাই দিয়েছেন ছাত্র-জনতা। বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে ১ টার দিকে এ ঘটনা ঘটে। বিএনপির ওই নেতার নাম আক্তার হোসেন। তার বাড়ি পিরোজপুরে। এছাড়া তিনি স্থানীয় বিএনপির সদস্য বলে দাবি করেন।

 

জানা যায়, কেউ একজন তাকে আওয়ামী লীগের দালাল বলে চিৎকার দেয়। পাশে থাকা কয়েকজন তাকে ধরতে বলে। কথা রটে গেলে আশেপাশের কয়েকজন তাকে আওয়ামী লীগের কেউ ভেবে গণধোলাই শুরু করে। পরে পরিচয় জানার পর ছাত্র-জনতার মধ্য থেকে কয়েকজন তাকে উদ্ধার করে।

সরেজমিনে দেখা যায়, আক্তার হোসেন নামের ওই ব্যক্তিকে কয়েকজন ঘিরে রয়েছেন। এ সময় তিনি দাবি করে বলেন, ‘আপনাদের মত ৫ আগস্টের আন্দোলনে আমিও ছিলাম, যদি এখানে আওয়ামী লীগের কোনও লোকও আসে তাহলে কি তাকে এভাবে মারধর করবেন।’

এর আগে বুধবার (৫ ফেব্রুয়ারি) রাত ১২ টার দিকে বুলডোজার দিয়ে ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িটি ভাঙ্গা শুরু করা হয়। পূর্বঘোষিত ‘লং মার্চ টু ধানমন্ডি-৩২’ কর্মসূচির অংশ হিসেবে সন্ধ্যা থেকেই শাহবাগ থেকে ধানমন্ডি-৩২ নম্বর অভিমুখে ছাত্র-জনতার জমায়েত শুরু হয়। রাত ৮টার পর থেকে ধানমন্ডি-৩২ নম্বরের বাড়িটির মূল ফটক, শেখ মুজিবের ভাস্কর্য, মুর‌্যাল, দরজা জানালাসহ অনেক কিছুই ভাঙ্গা হয়েছে।

সরেজমিনে দেখা যায়, সন্ধ্যার পর থেকেই ধানমন্ডি-৩২ নম্বরে ছাত্র-জনতা জড়ো হতে থাকেন। প্রতিবাদকারীরা ‘জ্বালো জ্বালো, আগুন জ্বালো’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, ফ্যাসিবাদের আস্তানা’—এমন নানা স্লোগানে এলাকাকে মুখরিত করে তোলেন।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.