কুড়িগ্রাম টিটিসি‘র অধ্যক্ষ্য ও প্রশিক্ষকের নিকট চাঁদা দাবী করে না পেয়ে প্রতিষ্ঠানের সুনাম ক্ষুন্ন করতে একটি স্বার্থানেস্বী মহল কর্তৃক মিথ্যা, ভিত্তিহীন ও বানোয়াট নিউজ প্রকাশ করার প্রতিবাদে প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গত রবিবার (০৩ ফেব্রুয়ারী) বিকেলে কুড়িগ্রাম টিটিসি‘র প্রশিক্ষনার্থী ও এলাকাবাসীর আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ প্রতিবাদ মিছিল ও সমাবেশ করে। এ সময় সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত শিক্ষাঙ্গনের দাবীতে শত শত প্রশিক্ষনার্থী স্লোগান দেয়।
সমাবেশে বক্তব্য রাখেন, ড্রাইভিং ট্রেডের মুত্তালিব হোসেন, ইলেকট্রিক্যাল ট্রেডের মিঠু প্রমুখ। বক্তারা প্রশিক্ষক সহ অধ্যক্ষের বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রণোদিত দাবী করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। তারা আরও বলেন, অধ্যক্ষের নিকট দশ লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না পেয়ে একটি কুচক্রী মহল অধ্যক্ষ ও প্রশিক্ষকের বিরুদ্ধে মিথ্যা নিউজ প্রকাশ করে প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুন্ন করেছে। তারা যথাযথ তদন্ত সাপেক্ষে স্বার্থান্বেষী মহলের বিরুদ্ধে আইনগত বিচারের জোর দাবী জানান।
প্রতিবাদ সমাবেশ শেষে বিভিন্ন ট্রেডের চারজন প্রশিক্ষানার্থী জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন।
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: আওয়ামী সন্ত্রাসীরা সেদিন লগি-বৈঠা দিয়ে পিটিয়ে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করেছিল। সেই চিহ্নিত…
স্টাফ রিপোর্টার: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে পুলিশের বিশেষ অভিযানে ৪ লাখ টাকার ভারতীয় অবৈধ মোবাইল ফোনসহ মো.…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম "সীতাকুণ্ডে সুখী গ্রামে" দুদিন ব্যাপী "ক্যান্সার রোগীদের চিকিৎসার পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবায়…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাস ও পণাবাহী লরির সংঘর্ষে ৬ জন বাসযাত্রী…
কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ফখরুল ইসলামের পিতা মাওলানা এটিএম…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের বাড়বকুণ্ড ইউনিয়নে 'বেগম খালেদা জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট '২৬'-এর উদ্বোধনী অনুষ্ঠিত…
This website uses cookies.