Categories: জাতীয়

এয়ারপোর্ট থানা পুলিশ ও সেনা বাহিনীর যৌথ অভিযানে দেশীয় অস্ত্রসহ ০৪ (চার) জন গ্রেফতার

মেহেদী হাসান অপুর্বঃ

৫ ফেব্রুয়ারি ২০২৫ এয়ারপোর্ট থানা পুলিশ ও সেনাবাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করেছে।

গত ৫ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ রাত আনুমানিক ২০.১৫ ঘটিকার সময় যৌথ বাহিনী আম্বরখানা পয়েন্টে অবস্থানকালে গোপন সংবাদ পায় যে, এয়ারপোর্ট থানাধীন বনকলাপাড়াস্থ বাসা নং-নূরানী/৫২-তে কয়েকজন সন্ত্রাসী অপরাধমূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার পর, তাদের নির্দেশে রাত ২১.০৫ ঘটিকার সময় যৌথ বাহিনী উক্ত বাসায় অভিযান পরিচালনা করে।
অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে বাসাটি তল্লাশি করা হয় এবং দেশীয় অস্ত্রসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়। জব্দকৃত আলামতের মধ্যে উল্লেখযোগ্য হলো: ০১টি লোহার বাট যুক্ত রামদা, ০৫টি ছোরা (ছুরি), ০২টি কাটি, ০১ একটি পিস্তল সদৃশ্য গ্যাস লাইটার,খালি মদের বোতল ও মদ পানের গ্লাস, বিভিন্ন ইলেকট্রনিক ডিভাইস ও ডিজিটাল মিডিয়া।
অভিযানকালে বাসা থেকে ১। ইমাদ উদ্দিন আহমেদ (৩৮), পিতা-মৃত:আব্দুল মুক্তাদির প্রকাশ বুলবুল আহমদ, সাং-বাসা নং-নূরানী-৫২, বনকলাপাড়া, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেট, ২। মাহমুদ আলী (৪৪), পিতা-মৃত সিকন্দর আলী, সাং-মিরাপাড়া, বাসা নং-১০৮, থানা-শাহপরাণ (রহ:), জেলা-সিলেট, ৩। রিপন (৪৬), পিতা-মৃত নেদারুল ইসলাম, সাং-গাজীপুর, থানা-ফেঞ্চুগঞ্জ, জেলা-সিলেট, ৪। মুজিবুর রহমান সনি (২৭), পিতা-আমিন মিয়া, সাং-বাসা নং-৫০/১, বাদামবাগিচা, থানা-এয়ারপোর্ট, জেলা-সিলেটদের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায় যে, উক্ত অস্ত্র ও আলামত এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি সহ সন্ত্রাসী কার্যকলাপ করার উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এয়ারপোর্ট থানায় মামলা নং-৫, তারিখ-০৫/০২/২০২৫খ্রিঃ, ধারা- 19(f)/20 The Arms Act, 1878 অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরন করা হবে।

Didar

Recent Posts

দিনাজপুর বীরগঞ্জে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে ১২ লাখ টাকা মূল্যের ৫৬ কেজি গাঁজাসহ ৩ জন আটক

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ ও বীরগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে প্রায় ১২ লাখ…

2 hours ago

সীতাকুণ্ডের সোনাইছড়িতে উপজেলা জামায়াতের উদ্যোগে গরিব, দুস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর মাঝে ত্রাণ বিতরণ

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড: সীতাকুণ্ডের সোনাইছড়িতে বিগত কয়েকদিনের প্রবল বর্ষণের ফলে সৃষ্ট জলাবদ্ধতায় পানিবন্দি হয়ে মানবেতর…

23 hours ago

ঠাকুরগাঁওয়ে সীমান্তে চোরাচালান রোধে বেকার যুবকদের প্রশিক্ষণ

 ঠাকুরগাঁও সংবাদদাতা: ​সীমান্ত এলাকায় চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ কমানোর পাশাপাশি শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের সুযোগ…

23 hours ago

সীতাকুণ্ডে শতবর্ষী পুকুর ভরাট করে গৃহনির্মাণের অভিযোগ প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে

​কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নের লতিফপুর গ্রামের কাজীবাড়ি সংলগ্ন এলাকায়…

2 days ago

ফৌজদারহাটে বেপরোয়া মাইক্রোবাসের চাপায় আহত যুবকের মৃত্যু

​সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট জলিল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় দ্রুতগতির…

3 days ago

আন্তঃধর্মীয় সংলাপ: সকল ধর্মের বাসিন্দাদের সাথে ভ্রাতৃত্ববন্ধন বজায় রাখার আহ্বান

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড ​সীতাকুণ্ডে সম্প্রীতি রক্ষার্থে একটি আন্তঃধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় সীতাকুণ্ড…

3 days ago

This website uses cookies.