Categories: জাতীয়

মুক্তাগাছায় ৫ম শ্রেণী পড়ুয়া শিশু’র গলাকাটা লাশ উদ্ধার

বিশেষ সংবাদদাতাঃ

মুক্তাগাছা উপজেলায় ৫ম শ্রেণী পড়ুয়া ছাত্র মোঃ রিফাত (১২) নামের এক শিশু চালককে গলা কেটে হত্যা করে ভ্যানগাড়ি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।

নিখোঁজের ৬ দিন পর সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বড়গ্রাম ইউনিয়নের নরকোনা গ্রামের একটি সরিষা খেতের মাঝখান থেকে মাটি খুড়ে নিহতের লাশ উদ্ধার করে থানা পুলিশ।

নিহত রিফাত উপজেলার কাতলসার গ্রামের মোঃ মফিজুল ইসলামের ছোট ছেলে। সে কাতলসার শহিদ স্মৃতি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী ছিল।

পড়ালেখার পাশাপাশি নিজের খরচ জোগাতে ভাড়ায় ভ্যানগাড়ি চালাত। এ ঘটনায় থানা পুলিশ মোঃ মিরাজ (১৭) নামে একজনকে আটক করেছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, উপজেলার কাতলসার গ্রামের মোঃ মফিজুল ইসলামের ছোট ছেলে মোঃ রিফাত পঞ্চম শ্রেণিতে পড়ালেখার পাশাপাশি অভাবের সংসারে অর্থের জোগান দিতে মাঝে মধ্যে ভাড়ায় ভ্যানগাড়ি চালাতো।

গত ২৭ জানুয়ারি বিকালে পাশের বাড়ির এক লোকের অটো ভ্যানগাড়ী নিয়ে ভাড়ায় চালাতে বাড়ি থেকে বের হয়। এর পর থেকেই সে নিখোজ ছিল। পরিবারের লোকজন তাকে খুজে না পেয়ে ২৯ জানুয়ারি বড় ভাই আরিফ হোসেন বাদী হয়ে মুক্তাগাছা থানায় একটি সাধারণ ডায়েরি করেন। থানা পুলিশ তথ্যানুসন্ধানে নেমে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রবিবার রাতে উপজেলার জয়রামপুর এলাকার মোঃ শাহেদের ছেলে মোঃ মিরাজ(১৭) নামের একজনকে গ্রেফতার করে।

গ্রেপ্তারকৃতের দেয়া তথ্যমতে পুলিশ সোমবার নরকোনা গ্রামের একটি সরিষা খেতের মাঝখান থেকে মাটি খুড়ে রিফাতের বস্তাবন্দি লাশ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিরাজ জানিয়েছে, রিফাতকে একটি ধানের মিলের খলায় নিয়ে গলাকেটে হত্যা করে অটো ভ্যানগাড়িটি ছিনতাই করে নিয়ে যায়। পরে লাশ গুমের উদ্দেশ্যে বস্তায় ভরে সরিষা ক্ষেতে গর্ত করে মাটি চাপা দিয়ে রাখে। পুলিশ লাশ উদ্ধার করে সোমবার ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ মর্গে পাঠিয়েছে।

মুক্তাগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল হোসেন জানান, থানায় জিডি হবার পর থেকেই পুলিশ অনুসন্ধানে নামে। একজনকে আটকের পর তার দেওয়া তথ্যমতে লাশ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান আছে। ঘটনার সাথে জড়িত বাকীদের গ্রেফতারে চেষ্টা চলছে।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

20 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

21 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

21 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

22 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.