Categories: জাতীয়

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ফের মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন।

বিশেষ প্রতিনিধিঃ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা সদর ইউনিয়নের মিয়ানমার সীমান্তবর্তী ফুলতলীতে স্থল মাইন বিস্ফোরণে বাংলাদেশি এক যুবকের পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত ।

আহত ব্যক্তির তার নাম মো: তরিকুল (১৭ )। তিনি রামু উপজেলার কাউয়ারকূপ ইউনিয়নের মৈষকুম এলাকার আহাম্মদ রশিদের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকাল সাড়ে ১২টার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ৯ নং ফুলতলী সীমান্ত পিলার ৪৮ এর নো-মেন্সল্যান্ড এলাকা দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে চোরাই গরু আনতে গেলে স্থল মাইন বিস্ফোরণে পা বিচ্ছিন্ন হয়ে গুরুতর আহত হয় তরিকুল । বিস্ফোরণে তার ডান পা বিচ্ছিন্ন হয়ে ক্ষতবিক্ষতসহ শরীরের বিভিন্ন জায়গা জখম হয়। আহত তরিকুল বর্তমানে কক্সবাজারের একটি হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হয়েছে বলে সূত্রে জনা যায়।

বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহি কর্মকর্তা মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, ফুলতলী সীমান্তে ‘মাইন বিস্ফোরণে আহত ব্যক্তি কক্সবাজারের রামু উপজেলার কাউয়ারকুপ ইউনিয়নের মৈষকুম এলাকার বলে একাদিক সুত্রের মাধ্যে জানা গেছে। আহত ব্যাক্তির পা বিচ্ছিন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারের দিকে নিয়ে যাওয়া হচ্ছে বলে খবর পেয়েছি।

৯নং ওয়ার্ডের সাবেক ইউপি মেম্বর শামশুল আলম জানান , সোমবার সকাল সাড়ে ১২টার দিকে সীমান্ত ফুলতলীর এলাকার ১১ বিজিবির আওতাধীন বিওপি ৪৮ পিলারের নো-মেন্সল্যন্ডের অভ্যান্তে একটি প্রকট শব্দ শুনা যায়। তখন এলাকার লোকজন দেখতে পাই মাইন বিস্ফোরণে এক যুবক গুরুতর আহত অবস্থায় মাটিতে লুটে থাকে দেখতে পেয়ে স্থানীয়রা আহত যুবককে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য নাইক্ষ্যংছড়ি সদর হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বশীল চিকিৎসারা পা বিচ্ছিন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারের দিকে নিয়ে যাওয়া পরামর্শ দেন।

আরও জানাযায়, গত কয়েক মাস ধরে জেলার নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকঢালা, আশারতলী, ফুলতলী,আমতলী, কম্বনিয়া, জামছড়ির কয়েকটা অরক্ষিত পয়েন্টে দিয়ে প্রশাসনের আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে প্রতিদিন মিয়ানমার থেকে শত শত চোরাই গরু নিয়ে আসছে কয়েকটি সিন্ডিকেটের সদস্য।’

উল্লেখ্য, গত ( ২৪ জানুয়ারি) শুক্রবার একি দিনে নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের ফুলতলী ও দৌছড়ি ইউনিয়নের সীমান্তে পৃথক ঘটনায় তিনটি মাইন বিস্ফোরণে তিন জন বাংলাদেশী নাগরিকের পা উড়ে যাওয়ার (বিচ্ছিন্ন) ঘটনা ঘটে।

Didar

Recent Posts

সীতাকুণ্ড প্রেসক্লাবের নেতৃবৃন্দের সাথে আসলাম চৌধুরী’ র শুভেচ্ছা বিনিময়

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রাম—৪, সীতাকুণ্ড ( পাহাড়তলী, আকবরশাহ আংশিক) আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ আসলাম…

53 minutes ago

গাজীপুর থেকে মোটরসাইকেলে কক্সবাজার যাওয়ার পথে সীতাকুণ্ডে দূর্ঘটনায় নিহত

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ ঈদের ছুটি আনন্দে কাটাবেন বলে ১২ জন বন্ধু মিলে মোটর সাইকেল যোগে…

1 day ago

সীতাকুণ্ডে এনসিপির ঈদ পুনর্মিলনী সিস্টেম পরিবর্তন ও রাজনৈতিক সংস্কারের আহ্বান

  কাইয়ুম চৌধুরী সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধিঃ সীতাকুণ্ড জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ঈদ পূর্ণ মিলনী…

1 day ago

কারাগারে উন্নত খাবার, নতুন কাপড় পরিবেশন,আইজিপি শহিদুল,মমতাজ,আইভি ও পেয়েছেন

কাইয়ুম চৌধুরীঃ ঈদ উপলক্ষে চট্টগ্রাম, কাশিমপুর কেন্দ্রীয় কারাগার সহ দেশের সবগুলো কারাগারে বন্দিদের নতুন পোশাক…

2 days ago

পতেঙ্গা সৈকতে বিনোদন কেন্দ্রে উপচে পড়া ভিড় : ঈদের উৎসব যেন এখানেই..!

কাইয়ুম চৌধুরীঃ- ঈদ মানে আনন্দ,ঈদ মানে খুশি ..! সেই অনাবিল আনন্দ বিনোদনের জন্য পতেঙ্গা সমুদ্র…

2 days ago

সীতাকুণ্ডের মাদামবিবিরহাটে তুচ্ছ ঘটনায় যুবককে পিটিয়ে হত্যাকরেছে প্রতিবেশী

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ডঃ চট্টগ্রামের সীতাকুণ্ডে তুচ্ছ ঘটনা লেবু গাছকে কেন্দ্র করে মোঃ রাজু (৩০) নামে…

3 days ago

This website uses cookies.