Categories: জাতীয়

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বিশেষ সংবাদদাতাঃ

ঢাকা ভাঙ্গা এক্সপ্রেস ওয়ের মাদারীপুরের শিবচরে সড়ক দুর্ঘটনায় মো: বাচ্চু মিয়া (৩৭) ও মানিক (৩৯) নামে ২ জন নিহত হয়েছেন।

সোমবার ভোরে উপজেলার মুন্সি বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বাচ্চু মিয়া ঢাকার পশ্চিম ভাসানটেক এলাকার মৃত হাসেম খাঁর ছেলে ও মানিক ঢাকার কাচপুর এলাকার মান্নান বেপারীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, ভোর রাতে একটি পিকাপ নিয়ে ঢাকার দিকে রওনা হন বাচ্চু ও মানিক।পিকাপটি মুন্সি বাজার নামক স্থানে আসলে এসময় অজ্ঞাত গাড়ি পিছন থেকে তাদের ধাক্কা দিলে পিকাপটি রাস্তার পাশে পড়ে যায়। ঘটনাস্থলে মো: বাচ্চু মারা যায়।খবর পেয়ে ভোর ৬ টার দিকে শিবচর হাইওয়ে থানার পুলিশ তাদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানে মানিক নামে আরো একজনকে মৃত্যু হয়।।ধারনা করা হচ্ছে রাতে তারা দক্ষিণ বঙ্গের কোন এলাকায় থেকে পিকাপ নিয়ে ঢাকায় ফিরছিলেন।কুয়াশা কারনে পিছন থেকে কোন গাড়ি ধাক্কা দিলে এ দর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে থানা, উপ সহকারী পরিদর্শক মো: মিজানুর রহমান জানান, ভোরে খবর পেয়ে ঘটনাস্থলে যায়।এসময় ১ জনকে মৃত অবস্থা উদ্ধার করি।আরেকজনকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।মরদেহটি দুইটি আমাদের থানায় রয়েছে।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক মাইনুল ইসলাম মাহিন বলেন,ভোর ৬ টার দিকে প্রথমে একজন রোগীকে আনা হয় তাকে পরীক্ষা নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করি।পরে ১ ঘন্টা পরে আরেকজনকে মৃত্যু অবস্থা হাসপাতালে আনা হয়।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

19 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

19 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

20 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

21 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.