Categories: Uncategorized

সিলেটে আর্য্যশ্রাবক বনভান্তের ১০৬ তম জন্মবার্ষিকী ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা

বিশেষ প্রতিনিধিঃ

বাংলাদেশে বৌদ্ধ ধর্মের প্রচার-প্রসার ও মানবজাতির কল্যাণকামী দেব-মানব পূজ্য আর্য্যশ্রাবক সাধনানন্দ মহাস্থবির বনভান্তের ১০৬ তম জন্মবার্ষিকীর পুণ্যস্মৃতি স্মরণে সিলেটে বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠান মঙ্গলবার ২১ জানুয়ারি, যথাযথ ধর্মীয় ভাবগম্ভীর পরিবেশে বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর প্রতিষ্ঠাতা সভাপতি উৎফল বড়ুয়ার সিলেট মহানগরীর শেখঘাটস্থ বাসায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সংঘ প্রধান হিসাবে উপস্থিত থেকে সমবেত প্রার্থনা পরিচালনা করেন কুমিল্লা মৈত্রী বন বিহারের অধ্যক্ষ ভদন্ত নন্দসার থের, প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মৈত্রী বন বিহারের অন্তেবাসী ভদন্ত বিনয়দর্শী থের, প্রধান সদ্ধর্মদেশক ছিলেন রাঙ্গামাটি নানিয়ারচর মংখোলা পূর্বরাম বন বিহারের অধ্যক্ষ ভদন্ত করুনানন্দ থের, বিশেষ অতিথি ছিলেন যথাক্রমে রাঙ্গামাটি রাজবন বিহারের অন্তেবাসী ভদন্ত স্মৃতিসার ভিক্ষু, ভদন্ত মুক্ত ভিক্ষু, ভদন্ত আনন্দযোগ ভিক্ষু। পঞ্চশীল প্রার্থনা করেন সীমান্ত বড়ুয়া জয়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর উপদেষ্টা বরনময় চাকমা, উপদেষ্টা অধ্যাপক বরন চৌধুরী, সহ সাংস্কৃতিক সম্পাদক লুনা বড়ুয়া, শেলু বড়ুয়া ও সেতু বড়ুয়া মুক্তা প্রমূখ।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

19 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

19 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

20 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

21 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.