Categories: জাতীয়

মার্চের মধ্যে বদল হচ্ছে ২৬ জেলার ডিসি

স্বপন কুমার রায়ঃ

মার্চের মধ্যে ২৬টি জেলায় জেলা প্রশাসক (ডিসি) পদে রদবদল হবে। নতুন ফিটলিস্ট তৈরিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) পদের কাজের অভিজ্ঞতার শর্ত শিথিল করা হবে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের মতে, যারা আগে বঞ্চিত হয়েছেন, তাদের যাতে নিয়োগের সুযোগ দেয়া যায়। সেজন্য এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর হাসিনা সরকারের পতন হয়। এরপর ৬৪টি জেলায় ডিসি পদে পরিবর্তন আনা হয়। তবে সেখানে অনেক আওয়ামী লীগ সরকারের সুবিধাভোগী কর্মকর্তারাও স্থান পেয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এমন পরিস্থিতিতে নতুন ডিসি নিয়োগের জন্য ফিটলিস্ট প্রস্তুত করা হচ্ছে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বাবুল মিঞা জানান, বর্তমানে জেলা প্রশাসক পদে ২৪ ব্যাচের ২৬ জন, ২৫ ব্যাচের ২৬ জন এবং ২৭ ব্যাচের ১২ জন কর্মকর্তা কর্মরত আছেন। ২৪ ব্যাচের কর্মকর্তাদের যুগ্মসচিব পদে পদোন্নতির ফিটলিস্ট তৈরি হচ্ছে, যার ফলে এই ব্যাচের সবাইকে মার্চের মধ্যে বদলি করার পরিকল্পনা রয়েছে। এসব জেলায় ডিসি পদে নিয়োগের জন্য ২৫, ২৭ এবং ২৮ ব্যাচের কর্মকর্তাদের ফিটলিস্ট তৈরি করা হবে।
প্রশাসন ক্যাডারের কর্মকর্তারা, যারা ইউএনও বা এডিসি পদে কাজ করেনি, তারাও ডিসি হতে পারবেন। তবে তাদের মাঠ প্রশাসনের কোনো না কোনো স্তরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমেদ বলেন, যোগ্য এবং সৎ কর্মকর্তাদের নির্বাচন করে ডিসি পদে নিয়োগ দেয়া উচিত।
এছাড়া, ইউএনও এবং ডিসি পদেও পরিবর্তন আসবে বলে জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

20 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

21 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

21 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

22 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.