Categories: Uncategorized

দাকোপে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

স্বপন কুমার রায়, খুলনা ব্যুরো প্রধানঃ

খুলনার দাকোপ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর আয়োজনে ক্লাইমেট -স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চলের জলবায়ু পরিবর্তন অভিযোজন (১ম সংশোধিত) শীর্ষক প্রকল্পের আওতায় কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর সকাল ১০টার দিকে দাকোপ উপজেলা ডি এই কৃষক প্রশিক্ষণ কেন্দ্র হলরুমে দাকোপ উপজেলা কৃষি অফিসার কৃষি বিদ মোঃ শফিকুল ইসলাম এর সভাপতিত্বে এ কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন দাকোপ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ কামরুল হাসান । কৃষক প্রশিক্ষণে অংশ গ্রহণকারী কৃষকদের সাথে বিশেষগুরুত্বের বিষয়ে আলোচনা করা হয় তার মধ্যে কৃষি জমিতে আমন ধানের রিলে ফসল হিসাবে সরিষা/খেসারী চাষ। পলিমালচের সাহায্য উচ্চ মূল্যের সবজি চাষ। জমিতে টাওয়ার ও বস্তা পদ্ধতিতে সবজি চাষ।, অ-মৌসুমে কি ভাবে তরমুজ চাষ করা যায় ,। মিনি পুকুরের পাড়ে তরমুজ চাষ কি পদ্ধতি ব্যবহার করে করা যায়। , পতিত জমিতে সুর্ষ্যমুখী চাষ, ও ঘেরের পাড়ে সবজি চাষ কি করে করা যায়। ভুট্টার সাথে আন্ত ফসল চাষ, এছাড়া কেঁচো সার তৈরী ও বিনা চাষে আলু কিভাবে চাষ করা যায় সে বিষয় বিস্তারিত আলোচনা করা হয় এ প্রশিক্ষণে।তবে দাকোপ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার মধ্যে ৩০ জন কৃষক এ প্রশিক্ষণে অংশ গ্রহণ করে।

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

18 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

18 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

19 hours ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

19 hours ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.