সুনামগঞ্জ প্রতিনিধি:
হাওর অধ্যুষিত, জল জোৎসনা, কাব্যময়তার নান্দনিক সুনামগঞ্জ জেলার মাটি ও মানুষের পাশে থেকে পেশাদারিত্বের সাথে দেশ ও গণমানুষের কল্যাণে নানা দুর্নীতি, অনিয়ম, সমস্যা এবং সম্ভাবনা নিয়ে সংবাদ প্রকাশ করে সমাজে গুরুত্বপুর্ণ অবদান রাখার স্বীকৃতি হিসাবে, চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি, “সম্মাননা” পেলেন জাতীয় দৈনিক “ঢাকা প্রতিদিনি” পত্রিকার সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামীম আহমদ তালুকদারসহ সারাদেশ থেকে ৪৫ জন সাংবাদিক। বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের উদ্যোগে রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে এই সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে যুগরতœ সাংবাদিক সম্মাননা, পেলেন ৩ জন। দেশের সেরা সংবাদ সম্মাননা পেলেন ১০ জন। চারণ সাংবাদিক রতন সরকার স্মৃতি সম্মাননা পেলেন ৪৫ জন। এবং পেশাগত দায়িত্ব পালনকালে হত্যার শিকার ৩ জন সাংবাদিককে মরণোত্তর সাংবাদিক সম্মাননা প্রদান করা হয়।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
সীতাকুণ্ড প্রতিনিধি: সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…
This website uses cookies.