বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
সীতাকুণ্ডের মুরাদপুরে আবারো যুবক খুন! সিলেটে ছাতক সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে জনপ্রতিনিধিসহ পিআইসিদের যতো অভিযোগ সুনামগঞ্জের জগন্নাথপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালন সুনামগঞ্জের জগন্নাথপুরে আলোচিত সানলাইট ভবনকে ঘিরে আসল সত্যটা কি ? সীতাকুণ্ডে বারাকা রিসাইক্লিং শিপ ইয়ার্ড পরিদর্শনে এশিয়ান ইউনিভার্সিটির প্রতিনিধিদল সীতাকুণ্ডে জায়গা-সম্পত্তির বিরোধকে কেন্দ্র করে সাবেক পৌর শিবির সভাপতি গুরুতর আহত সীতাকুণ্ডের ইতিহাসে এই প্রথম দুর্গম জঙ্গল সলিমপুরে সেনাবাহিনীসহ যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান, গ্রেফতার ৫ জন চট্টগ্রামের সীতাকুণ্ডে পালিত হয়েছে আন্তর্জাতিক নারী দিবস। সুনামগঞ্জের জগন্নাথপুরে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালন
বিজ্ঞপ্তিঃ

সারাদেশে  প্রত্যেক  বিভাগ,জেলা ও উপজেলায় প্রতিনিধি নিয়োগ দেওয়া হচ্ছে। যোগাযোগঃ ই-মেইল-Mmdidar7@gmail.com মোবাইলঃWhatsApp&Imo:01878518066 #বিশ্বব্যাপী আপনার প্রতিষ্টান ও পন্যের প্রচার প্রসারে বিজ্ঞাপন দিন

সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্টে ট্রাক চাপায় প্রাণ গেলো এক যুবকের ||

  • আপডেট সময়ঃ রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪

 

ডেস্ক নিউজঃ
সিলেটে-সুনামগঞ্জ সড়কে গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক উল্টে শিহাব উদ্দিন (২৬) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শিহাব উদ্দিন উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বুড়াইরগাঁও হায়াতপুর গ্রামের মৃত নুর ইসলামের ছেলে ও পেশায় সিএনজি অটোরিকশা চালক।

প্রত্যক্ষদর্শীরা জানান,শনিবার ৩০ নভেম্বর রাত ১২টার দিকে সুনামগঞ্জ থেকে সিলেটগামী এলপি গ্যাস সিলিন্ডার ভর্তি একটি ট্রাক (ঢাকা মেট্রো-ট-১৮-৪০৩৫) গোবিন্দগঞ্জ পয়েন্টে প্রবেশের পর রাস্তার মধ্যখানে রোড ডিভাইডারের সাথে ধাক্কা লেগে সড়কের পাশে দাড়িয়ে থাকা সিএনজি অটো রিকশার উপর পড়ে সড়কেই উল্টে যায়।

এসময় সিএনজি অটো-রিকশার ভেতরে থাকা তিন চালকের মধ্যে দুইজন বেরিয়ে আসলেও শিহাব উদ্দিন বের হতে পারে নি। ট্রাকের নিচে সে চাপা পড়ে থাকলে স্থানীয় লোকজন উল্টে থাকা ট্রাকের গ্যাস সিলিন্ডার সরিয়ে তাকে উদ্ধারের চেষ্টা করেন।

প্রায় এক ঘন্টা পর রাত ১ টার দিকে ফায়ার সার্ভিস,সেনা বাহিনী,পুলিশ স্থানীয় জনতা তাকে উদ্ধার করে দ্রুত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। রাত দেড়টায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তার মৃত্যুর খবরে গোবিন্দগঞ্জ এলাকায় শোকের ছায়া নেমে আসে। এদিকে, দূর্ঘটনার পর সড়ক উভয় পাশে দীর্ঘ যান জটের সৃষ্টি হয়। সেনাবাহিনী, জয়কলস হাইওয়ে পুলিশ,থানা পুলিশ ও জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশের সহায়তায় যানজট নিরসনের পর সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত (রাত আড়াইটা) দূর্ঘটনা কবলিত ট্রাক ও সিএনজি অটো রিকশা সড়কেই রয়েছে। দূর্ঘটনার পর পর ট্রাক চালক পালিয়ে গেছে।

অভিযোগ উঠেছে,গোবিন্দগঞ্জ পয়েন্টে সড়কের পাশের রেল ওয়ের পরিত্যক্ত পাকা ঘরটি উচ্ছেদ না করায় এবং সড়কের উভয় পাশে রোড ডিভাইডারে কোন চিহৃ না থাকায়,পয়েন্টে গোল চত্বর বড় হওয়ায় সড়কের পরিধি সরু হওয়ায় প্রায়ই এখানে দূর্ঘটনা ঘটছে। ছাতক থানার ওসি গোলাম কিবরিয়া হাসান সড়কে দুর্ঘটনায় একজন মারা যাওয়ার বিষয় নিশ্চিত করেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category

WWW.DESHENEWS24.COM/REGISTRATION NO-52472/2024

Theme Download From ThemesBazar.Com
Translate »