Categories: জাতীয়

সিলেট পাঠানটুলা থেকে বিদেশি অস্ত্র উদ্ধার

মেহেদী হাসান অপূর্বঃ

সিলেট নগরীর পাঠানটুলা এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি ১২ বোর শটগান উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার মধ্যরাতে নগরীর পূর্ব পাঠানটুলার লন্ডনী রোড অগ্রণী-১৪২ নম্বর বাসার পাশ থেকে এটি অস্ত্র উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চত করে করেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল বলেন, এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানায়, মঙ্গলবার মধ্যরাতে সিলেট নগরীর লন্ডনী রোড এলাকার বিভিন্ন স্থানে অভিযানকালে পূর্ব পাঠানটুলার লন্ডনী রোড অগ্রণী-১৪২ নম্বর বাসার দক্ষিণে সীমানা দেয়ালের পাশ থেকে পরিত্যক্ত সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতরে রাখা অবস্থায় কালো রঙের প্লাস্টিকের বাঁটযুক্ত একটি সক্রিয় ট্রিগারযুক্ত ১২ বোর (ডিবিবিএল) শটগান উদ্ধার করা হয়। যার বাঁটসহ দৈর্ঘ্য ৩ ফুট ০৯ ইঞ্চি এবং বাঁটের দৈর্ঘ্য ১৫.৫ ইঞ্চি। শটগানের বাঁটের বাঁদিকে কাগজের স্টিকারে ইংরেজিতে ম্যাভেরিক মেড ইন দ্য ইউএসএ এবং ওপেনিং লিভারের নিচে লোহার অংশে খোদাই করে টিআর ১২১০৩৪৯৬ লেখা রয়েছে

Didar

Recent Posts

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

24 hours ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

24 hours ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

সীতাকুণ্ডে মাদরাসা ছাত্র নিখোঁজ, থানায় জিডি

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…

2 days ago

This website uses cookies.