কাইয়ুম চৌধুরী,সীতাকুণ্ডঃ
চট্টগ্রাম সীতাকুণ্ড সদর কাঁচা বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনশীল রাখতে, বরফকল পরির্দশন এবং বাজার মনিটরিং এর অংশ হিসেবে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুন্ড উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব কে. এম. রফিকুল ইসলাম, এসময় বিভিন্ন ব্যবসায়ীকে অতিরিক্ত দাম নেয়ায় জরিমানা করা হয়।
আজ বুধবার ( ২৩ অক্টোবর) দুপুর ১২ টায় মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন সীতাকুন্ড মডেল থানার পুলিশ এবং উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল উদ্দিন চৌধুরী। উক্ত অভিযানে দ্রব্যমূল্যের তালিকা প্রদর্শন না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারা মতে ১২টি ব্যবসা প্রতিষ্ঠানকে যথাক্রমে- মোঃ নুরুন্নবীকে ১০০০/- ( এক হাজার টাকা); মোঃ কামরুল ইসলামকে ৫০০/- ( পাঁচশত টাকা); মোঃ নুরুল হুদাকে ৫০০/- ( পাঁচশত টাকা); রমজান আলীকে ৫০০/- ( পাঁচশত টাকা); মোঃ আতিককে ৫০০/- ( পাঁচশত টাকা) মোঃ বেলাল উদ্দিন ও মোঃ গিয়াস উদ্দিনকে ১০০০/- (একহাজার টাকা); মোঃ সেলিমকে ৫০০০/- ( পাঁচ হাজার টাকা); আকবর হোসেনকে ৫০০/- ( পাঁচশত টাকা); মোঃ ইউছুপকে ২০০০/- (দুই হাজার টাকা); রনদীর কুমার দে কে ৫০০/- ( পাঁচশত টাকা); মোঃ মহিউদ্দিনকে ( সিরাজ রাইস); ২০০০/- ( দুই হাজার টাকা); মোঃ সুমনকে (সুমন আইস ফ্যাক্টরি) ২০০০০/- ( বিশ হাজার টাকা), সর্বমোট= ৩৪,০০০ (চৌত্রিশ হাজার) টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…
কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…
সীতাকুণ্ড প্রতিনিধি: সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…
সীতাকুণ্ড প্রতিনিধি: সীতাকুণ্ডের দোয়াজিপাড়াস্থ মদিনাতুল ইসলামিয়া মাদরাসার হাফেজিয়া বিভাগের এক ছাত্র নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থীর…
This website uses cookies.