Categories: জাতীয়

সাবেক কৃষি মন্ত্রী আব্দুস শহীদকে প্রধান আসামি করে আরেকটি মামলা দায়ের।

মোঃ মোয়াজ্জেম হোসেন চৌধুরী, ক্রাইম রিপোর্টারঃ

কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের ৭ বারের সাবেক সংসদ সদস্য ও সাবেক কৃষিমন্ত্রী উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদকে প্রধান আসামি করে আরেকটি মামলা করা হয়েছে। এ নিয়ে আব্দুস শহীদের বিরুদ্ধে মামলা সংখ্যা দাঁড়ালো মোট তিনটি।

২২ অক্টোবর মৌলভীবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ২নং আমলী আদালতে এ মামলা দায়ের করা হয়।

শ্রীমঙ্গল শহরতলীর বিরাইমপুর আবাসিক এলাকার বাসিন্দা মৃত মন্নান চৌধুরী ছেলে উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও পৌর বিএনপির আহবায়ক জয়নাল চৌধুরী এ মামলা দায়ের করেন।

এর আগে শ্রীমঙ্গল পৌরসভার ২নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জব্বার ও কমলগঞ্জ গণমহাবিদ্যালয়ের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী একই এলাকার শাহদাত হোসেন পৃথকভাবে দুটি মামলা দায়ের করেন।

মামলার এজহারে উল্লেখ করা হয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিরোধীতাকারী মামলার আসামীগন সাবেক অগণতান্ত্রিক স্বৈরাচারী সরকারের স্থানীয় প্রভাবশালী ও ভাড়াটে সন্ত্রাসী থাকায় বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে শ্রীমঙ্গল এলাকায় সাধারনণ আপামর জনতার ক্ষতিসাধন করার হীন পায়তারায় লিপ্ত ছিল।

তারই ধারাবাহিকতায় আসামীগণ অত্র মামলার প্রথম ঘটনার তারিখ ও সময়ে সাবেক কৃষি মন্ত্রী ও তার ভাই ইফতেখার হোসেন বুলবুল ও এবং শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাধারণ জগৎ জ্যোতি ধর শুভ্র বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও মৌলভীবাজার ৪ আসনের বিএনপির মনোনীত প্রার্থী আলহাজ্ব মো. মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব) এর নির্বাচনী সভায় ভাঙচুর, অগ্নি সংযোগ করিয়া নির্বাচনী সভায় ৫০০ শত চেয়ারে ৫টি টেবিল ও নির্বাচনী সভামঞ্চ ভাঙচুর করে তিন লক্ষ টাকার ক্ষতিসাধন করে।

শ্রীমঙ্গল এলাকায় বৈদ্যুতিক সংযোগ বিচ্ছিন্ন করে সমস্ত শহরকে অন্ধকার করে, আসামীগণ মামলা বাদীর ব্যবসা প্রতিষ্ঠানে অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে হামলা ভাঙচুরের অভিযোগ করা হয়।

মামলায় অন্যান্য আসামীরা হলেন, সাবেক কৃষি মন্ত্রীর ভাই কমলগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মো. ইফতেখার হোসেন বুলবুল (৫৮), শ্রীমঙ্গল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জগৎ জ্যোতিধর শুভ্র (৫৫), আওয়ামীলীগ নেতা সুধাংশু দেব (৫২), শ্রীমঙ্গল ভূমি অফিসের সাবেক কানুগো শ্রীপদ দেব (৪৮), এনাম হোসেন চৌধুরী মামুন (৫২), মো. তারেক মিয়া (৫৬), মো: রফিকুল হক (৫৫) বিটিআরআই, কথিত সুশীল সমাজের নেতা অবিনাশ আচার্য্য (৫২), শফিকুল ইসলাম জাবেদ (৪৫), আবেদ হোসেন (৩৭)।

শ্রীমঙ্গল উপজেলার সাবেক চেয়ারম্যান ভানু লাল রায় (৫৭), ছালিক আহমদ (৪৮) জয় ধর (৩৬), রাশেদ মিয়া ঠিকাদার (৩৪), দিলবর নগর এলাকার সাবেক কৃষি মন্ত্রীর জমির কেয়ারটেকার খুরশেদ আলম (৬২), নাঈমুর রহমান নাঈম (৩৩), সুব্রত দেব (৪৬), শ্যামল বনিক (৩৩) দিলু বনিক (৫৫), কৃষক লীগের সদস্য সচিব মো. হেলাল আহমদ (৪৫), মো. লিমন মিয়া মেম্বার (৪৫), মো: শাহাজান মিয়া (ড্রাইভার) (৫২), ফরিদ মিয়া সাবেক মেম্বার (৪৫), ছরুক মিয়া (৩৫), নজরুল মিয়া (৩৫) আসামী করা হয়।

আদালতের বিচারক মিছবাহুর রহমান মামলাটি আমলে নিয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন।

Didar

Recent Posts

‘ভিত্তিহীন অভিযোগে সম্মানহানির চেষ্টা, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের আহ্বান’

সীতাকুন্ড প্রতিনিধি: সীতাকুণ্ডে দীর্ঘ ২৭ বছরের পেশাগত সুনাম ও ‘স্থপতি ডিজাইন অ্যান্ড কনসালট্যান্ট’-এর ভাবমূর্তি ক্ষুণ্ন…

1 hour ago

সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ: আহত ৮

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি: ​চট্টগ্রামের সীতাকুণ্ডে ফুটবল খেলাকে কেন্দ্র করে বিএনপির স্থানীয় দুই পক্ষের সংঘর্ষে নারীসহ…

1 day ago

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘স্বপ্নসারথি’ কিশোরী দলের সমাপনী উৎসব

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: ​কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্র্যাকের ‘সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা’ কর্মসূচির আওতায় ‘স্বপ্নসারথি’ কিশোরী…

1 day ago

সীতাকুণ্ডে সিকিউর সিটি শপিং কমপ্লেক্সের নবগঠিত কমিটির সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন

কাইয়ুম চৌধুরী, সীতাকুণ্ড (চট্টগ্রাম) ​চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসদরে অবস্থিত শীতাতপ নিয়ন্ত্রিত ‘সিকিউর সিটি শপিং কমপ্লেক্স’-এর ব্যবসায়ী…

1 day ago

সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জেরে আঃ লীগের নেতৃত্বে হামলা: জামায়াত কর্মীসহ আহত ৫

 সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি | ১৯ জুন, ২০২৬ ​চট্টগ্রামের সীতাকুণ্ডে জমি নিয়ে বিরোধের জের ধরে ইউনিয়ন…

1 day ago

সৌদি আরবে স্ট্রোকে প্রবাসীর মৃত্যু, সীতাকুণ্ডে শোকের ছায়া

সীতাকুণ্ড প্রতিনিধি: ​সৌদি আরবে কর্মরত চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মো. শফিউল আলম (৫০) নামে এক প্রবাসীর…

2 days ago

This website uses cookies.